Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

বিচারকের ওপর হামলার ভিডিও ছড়িয়ে ‘ইসলামিক প্রতিকারের’ ভুয়া দাবি

তানজিলা আফসানা
তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ২১:১৮
বিচারকের ওপর হামলার ভিডিও ছড়িয়ে ‘ইসলামিক প্রতিকারের’ ভুয়া দাবি

ছবি: আগামীর সময়

‘মুসলমানদের বেছে (বেঁচে) থাকার অধিকার নেই বলে বক্তব্য দিচ্ছেন তখন এক বীর ওঠে তার প্রতিকার দিয়েছে’- দাবিতে একটি ভিডিও সম্প্রতি ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে যাচাই করে দেখা যাচ্ছে, ভিডিওটি ইসলামের পক্ষে কোনো ব্যক্তির প্রতিকার নেওয়ার ঘটনা নয়। মূলত যুক্তরাষ্ট্রের একটি আদালতে ডিওব্রা রেডেন নামে এক অভিযুক্ত বিচারকের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন।

কী দাবি করা হচ্ছে

গত ১ আগস্ট বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইলে ভিডিওটি আপলোড করা হয়। ২৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি আদালতের বিচারক কোনো আদেশ পড়ার সময় সামনে থেকে একজন ব্যক্তি তার ওপর ঝাঁপিয়ে পড়েন। তখন পাশে থাকা একজনসহ আদালতে থাকা অনেকেই তাকে আটকানোর চেষ্টা করেন।

সামাজিক মাধ্যমে ‘দীনের দাওয়াত’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের ভিডিওটি ১৩০ বারেরও বেশি শেয়ার হয়েছে এবং আজ এ প্রতিবেদন লেখা পর্যন্ত এতে ৪২৩টি প্রতিক্রিয়া পড়েছে।
অনুসন্ধানে আরো কয়েকটি পেজ ও আইডিতে থেকেও একই ক্যাপশনে ভিডিওটি ছড়াতে দেখা যায়।

‘Saidur Rahma’ নামের একটি আইডিতে আরও দাবি করা হয়— ‘মুসলমানদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত।” আর ঠিক তখনই হঠাৎ জনতার ভিড় থেকে একটি সিংহ গর্জে উঠল এবং ঝাঁপিয়ে পড়ল।”

এই ভিডিওটির ক্যাপশন দেখে বিশ্বাস করে অনেকেই প্রশংসাসূচক মন্তব্য করছেন।

‘Emran Hossain’ নামের একজন লিখেছেন, ‘উনি যে কাজ করেছেন সত্যিই প্রশংসা পাওয়ার দাবিদার। স্যালুট তুমাকে ভাই’।

আরও পড়ুন

মানুষের কুকুর হওয়ার এআই ভিডিওতে সংবাদমাধ্যমও বিভ্রান্ত

১১ আগস্ট ২০২৬

‘আতিক হাছান’ নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়, ‘একেবারে উত্তম প্রতিদান দিয়েছে একটা ছুরি নিয়ে গেলে ভালো হতো এক বরে দিতেন এটাই ভালো হতো আল্লাহ আপনার ওপর সহায়ক হোক আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক।’

আসলে ঘটনাটি কী

ভিডিওটির স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের ওয়েবসাইটে ২০২৪ সালের ৪ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে ভিডিওটি পাওয়া যায়। সেখানে বলা হয়, যুক্তরাষ্টের লাস ভেগাসের একটি আদালতে বিচারক মেরি কে হোলথাসের ওপর হামলা চালান ডিওব্রা রেডেন নামে এক আসামি। বিচারক মেরি কে হোলথাস অপরাধের দীর্ঘ ইতিহাস বিবেচনায় আসামি রেডেনের শাস্তি মওকুফের আবেদন নামঞ্জুর করেছিলেন। এর পরপরই বিচারকের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন আসামি।

আরো একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এই ঘটনা নিয়ে প্রতিবেদন পাওয়া যায়। বার্তা সংস্থা এপির ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ক্লার্ক কাউন্টি ডিসট্রিক্ট আদালতের বিচারক মেরি কে হোলথাস ২০২৪ সালের ৩ জানুয়ারি একটি হত্যার চেষ্টা সংক্রান্ত মামলায় ডিওব্রা রেডেনের শাস্তি মওকুফের আবেদন নামঞ্জুর করেছিলেন, সে সময় রেডেন বেঞ্চ টপকে তাঁর দিকে ঝাঁপিয়ে পড়েন।

অর্থাৎ, মুসলমানদের বেঁচে থাকার অধিকার নেই, এমন মন্তব্য করায় বিচারকের ওপর ঝাঁপিয়ে পড়ার দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার।

ডিওব্রা রেডেনআদালতযুক্তরাষ্ট্রমুসলমানলাস ভেগাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!