Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

মানুষের কুকুর হওয়ার এআই ভিডিওতে সংবাদমাধ্যমও বিভ্রান্ত

তানজিলা আফসানা
তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ২১:৪৮
মানুষের কুকুর হওয়ার এআই ভিডিওতে সংবাদমাধ্যমও বিভ্রান্ত

ছবি: আগামীর সময়

একটি ভিডিও, যাতে এক ব্যক্তিকে শারীরিকভাবে কুকুরে রূপান্তরিত হওয়ার দাবি করা হয়েছে, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ ভিউ এবং অসংখ্য মন্তব্য জন্ম দিয়েছে। দৃশ্যপটটিতে একটি অত্যন্ত চরম রূপান্তর দেখা যাওয়ায় বহু ব্যবহারকারী দেশী বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মানুষের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন তুলতে শুরু করেন যে, সত্যিই কি এমন কোনো ব্যক্তি আছেন যিনি নিজের চেহারা স্থায়ীভাবে বদলাতে বিপুল অর্থ খরচ করেছেন।

এমনকি দেশের মূলধারার সংবাদমাধ্যম ‘চ্যানেল আই’ এ কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো? ও ‘এটিএন বাংলা’ তে ‘কোটি টাকা খরচ করে মানুষের জীবন ছেড়ে কুকুর হলেন জাপানি যুবক’ এবং ‘খবরের কাগজ’ পত্রিকায় ‘২২০ কোটি টাকা খরচ করে মানুষ থেকে কুকুর হলেন জাপানি যুবক’ শিরোনামে একই ভিডিও যুক্ত করে প্রতিবেদন প্রকাশ করতে দেখা যায়।

তবে প্রতিবেদনে যে টোকো নামে জাপানি যুবকের কথা বলে কুকুরের ভিডিও প্রকাশ করা হয়েছে সেটি সেই ২০২২ সালের টুকুর ভিডিও নয়। এটি এআই জেনারেটেড ভিডিও।

এছাড়াও সামাজিক মাধ্যমের ‘Grenada Breaking News - J.H 50’ এ জাপানে কুকুরের মতো রূপ ধারণ করতে প্রায় ২.৭ মিলিয়ন (২৭ লাখ) ডলার খরচ করে চরম এক পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার পর এক মিলিয়নেয়ার ব্যবসায়ী ভাইরাল হয়েছে দাবি করে ছড়িয়েছে। যা নতুন করে জাপানে এমন কোন ঘটনা ঘটে নি। এছাড়া এমন দাবিতে আরো অনেক জায়গায় প্রায় একই ক্যাপশানে ছড়ায়। যা ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি আরও বাড়িয়ে তুলছে। তবে, ঘটনাটি সত্যি নয়।
প্রযুক্তিগত বিশ্লেষণ ও আসল তথ্য

ভিডিওটির স্থিরচিত্র নিয়ে এআই শনাক্তকরণ বিভিন্ন টুলসে পরীক্ষা করা হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে প্রায় ৭৮ শতাংশ নিশ্চিত হওয়া যায়। দৃশ্যগুলোতে বেশ উচ্চমানের বাস্তবতা দেখা গেলেও কিছু বিবরণ এমন ডিজিটাল উপাদানের অসংঙ্গতিগুলোকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে; যেমন—দৃশ্যের নির্দিষ্ট কিছু উপাদানে হঠাৎ পরিবর্তন এবং অস্বাভাবিক অঙ্গসংস্থান।

এছাড়া, নতুন করে কোনো জাপানি কোটিপতির অস্তিত্ব কিংবা তিনি কুকুরে পরিণত হতে অস্ত্রোপচারে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছেন— এমন দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য রেকর্ড নেই।

এই গল্পটির সাথে ইন্টারনেটে পরিচিত একটি আসল ঘটনার সম্পর্ক রয়েছে : তা হলো 'টোকো' (Toco) নামের এক জাপানি ব্যক্তির ঘটনা, যিনি ২০২২ সালে কুকুরের মতো দেখতে হওয়ার স্বপ্ন পূরণ করে নজর কেড়েছিলেন। তবে ভাইরাল হওয়া দাবির বিপরীতে, টোকো কোনো অস্ত্রোপচার করাননি বা স্থায়ীভাবে তার শরীর পরিবর্তন করেননি। তিনি একটি বর্ডার কলি (Border Collie) জাতের কুকুরের রূপ ধারণ করতে কাস্টম-মেড অতি-বাস্তবসম্মত (hiperrealista) একটি পোশাক তৈরিতে প্রায় ২০ লাখ ইয়েন খরচ করেছিলেন। এবং এ নিয়ে টোকোর টিকটক অ্যাকাউন্টে একটা ভিডিও পাওয়া যায়। যার সাথে প্রচারিত ভিডিও এর মিল নেই।

আরও অনুসন্ধানে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার মূলধারার রেডিও স্টেশন ও সংবাদ মাধ্যমে "Emisoras Unidas" এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করে। এবং তারাও এআই ভিডিও বলে শনাক্ত করে।

অতএব, প্রাপ্ত সকল তথ্য-প্রমাণ ও প্রযুক্তিগত বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, মানুষ থেকে স্থায়ীভাবে কুকুরে রূপান্তরিত হওয়ার ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি।

কুকুরজাপানি যুবকঅসংঙ্গতিঅস্ত্রোপচার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে