Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

আলিফের ওপর হামলার দায়ে দুই ছাত্রদল নেতা গ্রেপ্তারের দাবিটি সত্য নয়

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৯:৩৪
আলিফের ওপর হামলার দায়ে দুই ছাত্রদল নেতা গ্রেপ্তারের দাবিটি সত্য নয়

ছবি: আগামীর সময়

সম্প্রতি হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে অংশ নিয়ে চোখে রডের আঘাতে গুরুতর আহত হন জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরী (১৯)। এই ঘটনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে— ‘আলিফের চোখ উপড়ে দেয়া দুই ছাত্রদল নেতাকে সিলেট হবিগঞ্জ থেকে ‘গ্রেপ্তার করা হয়েছে’।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ছবি ও দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় আলিফের ওপর হামলার অভিযোগে কোনো ছাত্রদল নেতা গ্রেপ্তারের দৃশ্য এটি নয়। প্রকৃতপক্ষে, গত জুন মাসে ব্রাহ্মণবাড়িয়া থেকে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তারের পুরোনো ছবি ব্যবহার করে এই বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে।

মূল ভিডিও ও ছবির প্রকৃত উৎস

ছবির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামলে জাতীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’-এর অফিশিয়াল ওয়েবসাইটে গত ১৮ জুন প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘বিজয়নগরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা কারাগারে’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে ব্যবহৃত খবরের ছবির সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবিটির শতভাগ মিল পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৭ জুন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। বিজয়নগরের সেই গ্রেপ্তারকৃতদের ছবিকেই পরবর্তীতে হবিগঞ্জের ঘটনার সাথে জুড়ে দেওয়া হয়।

হবিগঞ্জের প্রকৃত পরিস্থিতি ও মামলার বিবরণ

উল্লেখ্য, গত ২৮ জুলাই এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরী।

আরও পড়ুন

লাখো মানুষ নিয়ে হবিগঞ্জে এনসিপির সমাগমের দাবিটি বিভ্রান্তিকর

৩১ জুলাই ২০২৬

পরবর্তীতে গত ২৯ জুলাই হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের। মামলায় ১১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়। তবে এই প্রতিবেদন প্রকাশ পাওয়া অবধি, উক্ত ঘটনায় কোনো ছাত্রদল নেতা গ্রেপ্তার হওয়ার নির্ভরযোগ্য কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

সামগ্রিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে এটি শতভাগ নিশ্চিত যে, ‘হবিগঞ্জে আলিফের ওপর হামলার দায়ে দুই ছাত্রদল নেতা গ্রেপ্তার’ দাবিতে প্রচারিত খবর ও ছবিটি সম্পূর্ণ বানোয়াট। জুন মাসে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারের পুরোনো ছবি এনে এনসিপির সাম্প্রতিক ঘটনার সাথে মিলিয়ে রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে।

এনসিপিজাতীয় ছাত্রশক্তিনবীগঞ্জ উপজেলাআলিফব্রাহ্মণবাড়িয়াআওয়ামী লীগছাত্রলীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের