Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টালিউড

মমতাকে ফেলে মোদির কাছে কোয়েল মল্লিক

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৫:২১
মমতাকে ফেলে মোদির কাছে কোয়েল মল্লিক

অভিনেত্রী কোয়েল মল্লিক। ফাইল ছবি/ সংগৃহীত

কয়েক মাসের ব্যবধানে বদলে গেল রাজনৈতিক পরিচয়। তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সাংসদ হওয়া অভিনেত্রী কোয়েল মল্লিক এবার সেই আসনের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন। রবিবার পশ্চিমবঙ্গ থেকে তার নাম ঘোষণা করেছে বিজেপি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার জন্য কোয়েল মল্লিকের নাম ঘোষণা করেছিল। একই সঙ্গে প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার ও আইনজীবী মেনকা গুরুস্বামীসহ আরও কয়েকজনকে প্রার্থী করা হয়। ৬ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন কোয়েল।

তবে সংসদের কোনো অধিবেশনে যোগ দেওয়ার আগেই তিনি পদত্যাগ করেন। গত ১৬ জুলাই রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপরই তার পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়।

পদত্যাগের দিনই দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন কোয়েল। ওই বৈঠকের পর তার বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।

আরও পড়ুন

৬৬ দিনেই পদত্যাগ কোয়েল মল্লিকের, রাজ্যসভায় তৃণমূলের ধাক্কা

১১ জুন ২০২৬

বিজেপি নেতা সুকান্ত মজুমদারও তখন ইঙ্গিত দিয়েছিলেন, এর আগে তৃণমূলের তিন রাজ্যসভা সাংসদ পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পর দলটির মনোনয়নে আবার রাজ্যসভায় ফিরেছেন। কোয়েলও একই পথে যেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

এর আগে তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। পরে বিজেপির মনোনয়নে তারা রাজ্যসভায় ফিরে যান। এবার কোয়েলের ক্ষেত্রেও একই ধরনের রাজনৈতিক সমীকরণ দেখা গেল।

কোয়েল মল্লিকের পদত্যাগের পর তার রাজ্যসভা আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৬ অক্টোবর ওই আসনে উপনির্বাচন হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর। ৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ অক্টোবর।

তৃণমূলের মনোনয়নে রাজ্যসভায় যাত্রা শুরুর কয়েক মাসের মধ্যেই দল বদলে বিজেপির প্রার্থী হওয়ায় কোয়েলকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার সেই আসনেই বিজেপির প্রার্থী হিসেবে তার রাজনৈতিক যাত্রা কতটা এগোয়, তা নির্ধারণ করবে ১৬ অক্টোবরের উপনির্বাচনের ফল।





কোয়েল মল্লিকবিজেপিমমতা ব্যানার্জি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে