ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন—‘শেখ হাসিনার হাতেই নিরাপদ ছিল বাংলাদেশ’—এমন দাবিতে একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। ভিডিওটিতে মমতা ব্যানার্জিকে বলতে দেখা যায়, ‘শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ ছিল। আমরা দুই বছরে তাই দেখলাম বাংলাদেশের অবস্থা অনেক খারাপ এখন। আমাদের এখনই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।’ তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ অসত্য। ভিডিওটি বাস্তব কোনো বক্তব্যের নয়, বরং এটি এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি একটি সম্...