Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

‘শেখ হাসিনার হাতেই নিরাপদ ছিল বাংলাদেশ’ মন্তব্যটি মমতা ব্যানার্জির নয়

তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৭:২১
‘শেখ হাসিনার হাতেই নিরাপদ ছিল বাংলাদেশ’ মন্তব্যটি মমতা ব্যানার্জির নয়

ছবি: আগামীর সময়

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন—‘শেখ হাসিনার হাতেই নিরাপদ ছিল বাংলাদেশ’—এমন দাবিতে একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। ভিডিওটিতে মমতা ব্যানার্জিকে বলতে দেখা যায়, ‘শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ ছিল। আমরা দুই বছরে তাই দেখলাম বাংলাদেশের অবস্থা অনেক খারাপ এখন। আমাদের এখনই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।’ তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ অসত্য। ভিডিওটি বাস্তব কোনো বক্তব্যের নয়, বরং এটি এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি একটি সম্পাদিত ‘ডিপফেক’ ভিডিও।

ভিডিওর অসঙ্গতি ও প্রযুক্তিগত প্রমাণ

আলোচিত ভিডিওটি গভীরভাবে বিশ্লেষণ করলে এতে একাধিক অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে দৃশ্যমান মমতা ব্যানার্জির কণ্ঠের ভিন্নতা এবং তাঁর কথা বলার ভঙ্গিতে স্পষ্ট অস্বাভাবিকতা লক্ষ করা গেছে, যা বাস্তবসম্মত নয়।

এই অসঙ্গতির নেপথ্যে থাকা কারসাজি নিশ্চিত করতে ভিডিওটি এআই শনাক্তকরণ টুলসে পরীক্ষা করা হয়। এআই ডিটেকশন টুল ‘Hive Moderation’ (হাইভ মডারেশন)-এর প্রযুক্তিগত বিশ্লেষণে জানানো হয় যে, আলোচিত এই ভিডিওটি এআই দ্বারা সম্পাদিত ও তৈরি।

আসল ছবির উৎস অনুসন্ধান

ভিডিওটির উৎস সন্ধানে ‘রিভার্স ইমেজ সার্চ’ করা হলে, ভারতের মূলধারার সংবাদমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’-তে একটি স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ২২ এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আনন্দবাজার পত্রিকা এই ছবির স্থিরচিত্রটি তাদের প্রতিবেদনে ‘ফাইল ছবি’ হিসেবে ব্যবহার করেছিল। এ থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর সেই পুরনো স্থিরচিত্র বা ছবিটিকে ব্যবহার করেই ডিজিটাল কারসাজির মাধ্যমে এই চলন্ত ডিপফেক ভিডিওটি নির্মাণ করা হয়েছে।

সামগ্রিক তথ্য ও প্রযুক্তিগত প্রমাণ বিশ্লেষণ শেষে এটি নিশ্চিত যে, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য হিসেবে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ কৃত্রিম ও ভুয়া। একটি পুরনো স্থির ছবিকে এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ডিপফেক ভিডিওতে রূপান্তর করে এবং তাঁর মুখে অসত্য বক্তব্য জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

শেখ হাসিনাভারতের পশ্চিমবঙ্গমমতা ব্যানার্জিডিপফেক ভিডিও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা