Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমিল্লায় দুর্ঘটনার জেরে সোনারগাঁয়ে ৮ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:৪৬
শেয়ার করুন:
কুমিল্লায় দুর্ঘটনার জেরে সোনারগাঁয়ে ৮ কিলোমিটার যানজট

ছবি: আগামীর সময়

কুমিল্লার দাউদকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনার জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৭টা থেকে মেঘনা টোলপ্লাজা থেকে মদনপুর বাসস্ট্যান্ড ছাড়িয়ে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে এ যানজট ছড়িয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে ভোগান্তিতে পড়েন যাত্রী, পরিবহনশ্রমিক ও পণ্যবাহী যানবাহনের চালকেরা।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ সময় যানবাহন স্থির থাকায় অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী, শিশু ও দূরপাল্লার যাত্রীরা। প্রচণ্ড গরম ও দীর্ঘ অপেক্ষায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অনেককে। কয়েকটি অ্যাম্বুলেন্সও যানজটে আটকে থাকতে দেখা গেছে।

চট্টগ্রামগামী ট্রাকচালক ওসমান গনি জানিয়েছেন, রূপগঞ্জ থেকে মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তবে দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এসে এক ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছেন। তিনি শুনেছেন, দাউদকান্দিতে দুর্ঘটনার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

ঈদে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ভয়াবহ যানজটের শঙ্কা

২৩ মে ২০২৬

তিশা পরিবহনে কুমিল্লাগামী যাত্রী আসলাম মিয়া বলেছেন, চৈতি স্ট্যান্ড এলাকায় ৩০ মিনিটের বেশি সময় ধরে গাড়ি আটকে রয়েছে। দীর্ঘ যানজটে গাড়ি একেবারেই নড়াচড়া করছে না। তবে যানজটের সুনির্দিষ্ট কারণ তিনি জানতে পারেননি।

কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে পরিবহনচালক শাহাবুদ্দিন দীর্ঘ যানজট দেখেছেন বলে জানিয়েছেন। তার ভাষ্য, কোনো যানবাহন দুর্ঘটনার কবলে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়ে থাকতে পারে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ আগামীয় সময়কে জানিয়েছেন, দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় মহাসড়কে চাপ বেড়ে যায়। তবে বিকল গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে এবং ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে। অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

যানজটসড়ক দুর্ঘটনাকুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কনারায়ণগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে