Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ভয়াবহ যানজটের শঙ্কা

আশুলিয়া (সাভার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৪:০৫
ঈদে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ভয়াবহ যানজটের শঙ্কা

ছবি: আগামীর সময়

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে আশঙ্কা দেখা দিয়েছে তীব্র যানজটের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে সড়কের বিভিন্ন অংশ সরু হয়ে যাওয়া এবং খানাখন্দ তৈরি হওয়ায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলায় মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সংকুচিত হয়ে পড়েছে যান চলাচলের পথ। পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। ফলে সাধারণ সময়েই এই পথে লেগে থাকছে দীর্ঘ যানজট।

বিশেষ করে বিকেলে শিল্পকারখানা ছুটির পর কয়েকগুণ বেড়ে যায় যানজট। সাধারণ সময়ে ১০ মিনিটের পথ পাড়ি দিতে এখন দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত সময় লাগছে চালক ও যাত্রীদের।

সড়ক ব্যবহারকারী ও চালকরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এখনই যদি এমন পরিস্থিতি হয়, তবে ঈদের চাপ বাড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে অবস্থা।

আরও পড়ুন

দখল আর যানজটে অচল পাথরঘাটা শহর

২৩ মে ২০২৬

তাদের ভাষ্য, উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য বাইপাইল থেকে শ্রীপুর অংশটি বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই ঈদযাত্রা শুরুর আগেই সড়কের খানাখন্দ সংস্কার এবং যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন তারা।


এদিকে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেছেন, ‘নির্মাণকাজের কারণে যেসব স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে, সেগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ঈদযাত্রা শুরু হলে নির্মাণকাজ সাময়িক বন্ধ রাখা হবে। যাতে ঘরমুখো মানুষকে ভোগান্তিতে পড়তে না হয়।’

তিনি আরও জানিয়েছেন, ঈদে যান চলাচল স্বাভাবিক রাখতে নির্মাণাধীন অংশে মোতায়েন করা হবে দেড় শতাধিক ট্রাফিক কন্ট্রোলার।

সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাহজাহান জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে কাজ করছে পুলিশ। যানজটের শঙ্কা থাকা এলাকাগুলোতে অতিরিক্ত হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও মোতায়েন করা হবে জেলা পুলিশও।
বিগত রোজার ঈদের মতো এবারও যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে প্রতি ঈদে বাড়ি ফেরেন গাজীপুরের চন্দ্রা মোড় হয়ে উত্তরবঙ্গের অন্তত ২০ জেলার মানুষ। এ কারণে যানবাহনের চাপ সবসময়ই বেশি থাকে এই মহাসড়কে।

যানজটনবীনগর-চন্দ্রা মহাসড়কঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েসড়ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল