Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দখল আর যানজটে অচল পাথরঘাটা শহর

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১১:১২
দখল আর যানজটে অচল পাথরঘাটা শহর

ছবি: আগামীর সময়

ফুটপাত দখল, সড়কের ওপর দোকানপাট ও যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে পাথরঘাটা পৌর শহরে। দীর্ঘদিন ধরে চলা এ অব্যবস্থাপনায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। কার্যকর পদক্ষেপ না নেওয়ায় উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের সমালোচনা করছেন নাগরিকরা।

সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের প্রধান সড়কগুলোর দুই পাশ দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকান বসিয়েছেন হকাররা। অনেক স্থায়ী দোকানিও নির্ধারিত সীমানা ছাড়িয়ে সড়কের ওপর পণ্য সাজিয়ে রাখছেন। নির্দিষ্ট বাজার এলাকা থাকলেও সেখানে না গিয়ে নিউ মার্কেট সড়কজুড়ে সবজি, মাছ ও বিভিন্ন পণ্যের দোকান বসিয়েছেন ব্যবসায়ীরা।

এ ছাড়া আসবাবপত্র, নির্মাণসামগ্রী ও মুদি দোকানের মালামাল সড়কের বড় অংশ দখল করে রাখায় পথচারীদের চলাচল হয়ে উঠেছে দুর্বিষহ। অনেক স্থানে রিকশা কিংবা জরুরি সেবার যানবাহন চলাচলেরও থাকছে না পর্যাপ্ত জায়গা।

পথচারী আব্দুর রহিম ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, অনেক আগেই দখল হয়ে গেছে ফুটপাত। এখন দোকান বসেছে রাস্তার ওপরও। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনের পাশ দিয়ে। সব দেখেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

স্কুলশিক্ষার্থী অভিভাবক তরিকুল ইসলাম বলেছেন, বাজার এলাকায় যানজট ও ভিড় এত বেশি যে কঠিন হয়ে পড়েছে শিশুদের নিয়ে চলাচল করা। দ্রুত ব্যবস্থা না নিলে শহর চলাচলের অযোগ্য হয়ে পড়বে বলে আশঙ্কা তার।

শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নির্ধারিত স্ট্যান্ড না থাকায় যত্রতত্র অটোরিকশা, টমটম ও পার্কিং করা হচ্ছে মোটরসাইকেলও। বিশেষ করে আল-আরাফাহ ইসলামী ব্যাংক সড়ক থেকে গোলচত্বর হয়ে থানা সংলগ্ন এলাকায় যানজট সবচেয়ে বেশি।

যানজট নিয়ন্ত্রণে সম্প্রতি পৌরসভা ট্রাফিক ব্যবস্থাপনায় জনবল নিয়োগ দিলেও তাদের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, কয়েক বছর ধরে সমস্যা চললেও পৌরসভা বা উপজেলা প্রশাসনের দৃশ্যমান কোনো অভিযান নেই। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হলেও কয়েক ঘণ্টার মধ্যেই আবার দখল হয়ে যায় সড়ক। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও তদারকির অভাবে ব্যবসায়ীরা আইনের তোয়াক্কা করছেন না বলেও রয়েছে অভিযোগ।

বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ জানিয়েছেন, নাগরিক সুবিধার আশায় নিয়মিত কর দিলেও বর্তমানে নিরাপদে চলাচলের ন্যূনতম সুযোগ নেই। দোকানের মালামাল ফুটপাত ও সড়কে রাখায় মানুষকে ড্রেনের পাশ কিংবা চলন্ত যানবাহনের গা ঘেঁষে চলতে হচ্ছে।

সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নিশ্চিত করার দাবি জানান তিনি।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক তাপস পাল জানিয়েছেন, বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে বসে দেওয়া হবে প্রয়োজনীয় নির্দেশনা। এরপরও সড়ক ও ফুটপাত দখল বন্ধ না হলে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ফুটপাতদোকানপাটযানজটপাথরঘাটাফুটপাত দখল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল