Agamir Somoy E-Paper
শনিবার, ১১ জুলাই, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিংয়ে প্রহরী জরিনা
শনিবার, ১১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ধাক্কা, নিহত ২

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:২২
দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ধাক্কা, নিহত ২

ছবি: আগামীর সময়

শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে দ্রুতগতির আরেকটি অটোরিকশা ধাক্কা দেয়ায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শুক্রবার দুপুরের দিকে মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে এবং চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তারা মারা যান।

নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার ধুনট উপজেলার বিলকাজুলী এলাকার হনেন্দ্রনাথের ছেলে প্রশান্ত মন্ডল (৪০) এবং নজরুল (৬০)। আহতরা হলেন বিশালপুর ইউনিয়নের শিমলা গ্রামের আবু হানিফ (৪০), ইউনুছ আলী (৬০), তার স্ত্রী (৫৬) এবং অটোচালক। তার পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে একটি অটোরিকশা জামাইলহাটের উদ্দেশ্যে রওনা হয়। পথে কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টি থেকে বাঁচতে চালক অটোরিকশাটি রাস্তার পাশে থামিয়ে মহাসড়কের পাশের একটি জায়গায় আশ্রয় নেন। ঠিক তখনই জামাইলহাটগামী আরেকটি দ্রুতগতির অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই অটোরিকশাটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় প্রশান্ত ও নজরুল মারা যান।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী উল্লেখ করেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নেওয়ায় ঘটনাস্থলে কোনো যানবাহন পাওয়া যায়নি। হাইওয়ে ইনচার্জ জানান, আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সড়ক দুর্ঘটনা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    ১২ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    সুইজারল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    সুপার-সাব মেরিনোর গোলে সেমিফাইনালে স্পেন

    সুপার-সাব মেরিনোর গোলে সেমিফাইনালে স্পেন

    ১১ জুলাই ২০২৬, ০০:১২

    গিট্টু, বাঘা, বাউল, পারুলদের সঙ্গে মুস্তাফা মনোয়ার স্মরণ

    গিট্টু, বাঘা, বাউল, পারুলদের সঙ্গে মুস্তাফা মনোয়ার স্মরণ

    ১১ জুলাই ২০২৬, ০০:১৪

    স্কালোনির কি মনে আছে পোজ্জোর রেকর্ড!

    স্কালোনির কি মনে আছে পোজ্জোর রেকর্ড!

    ১১ জুলাই ২০২৬, ০০:৪৭

    রাশিয়াকে রুখতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ৪ সিনেটরের সমঝোতা

    রাশিয়াকে রুখতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ৪ সিনেটরের সমঝোতা

    ১১ জুলাই ২০২৬, ০১:৩৮

    আরও ভয়ংকর বর্ষার মুখোমুখি কক্সবাজার

    আরও ভয়ংকর বর্ষার মুখোমুখি কক্সবাজার

    ১১ জুলাই ২০২৬, ০২:২০

    দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ধাক্কা, নিহত ২

    দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ধাক্কা, নিহত ২

    ১১ জুলাই ২০২৬, ০৩:২২

    ইরানের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনজুড়ে বিক্ষোভ

    ইরানের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনজুড়ে বিক্ষোভ

    ১১ জুলাই ২০২৬, ০১:২০

    ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক

    ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক

    ১১ জুলাই ২০২৬, ০১:১১

    অঘটনের বিশ্বকাপ

    অঘটনের বিশ্বকাপ

    ১১ জুলাই ২০২৬, ০১:১৮

    আদর্শ জাতি গঠনে আয়াতুল্লাহ খামেনির শিক্ষাদর্শন

    আদর্শ জাতি গঠনে আয়াতুল্লাহ খামেনির শিক্ষাদর্শন

    ১১ জুলাই ২০২৬, ০১:৫০

    জনসভায় প্রাণহানি আমাকে তাড়া করে বেড়ায়

    জনসভায় প্রাণহানি আমাকে তাড়া করে বেড়ায়

    ১১ জুলাই ২০২৬, ০২:৫৪

    সীমান্তে অনুপ্রবেশ, মিয়ানমারের ৮ নাগরিক আটক

    সীমান্তে অনুপ্রবেশ, মিয়ানমারের ৮ নাগরিক আটক

    ১১ জুলাই ২০২৬, ০৪:০২

    ‘মূল্যায়ন না পেয়ে’ ছাত্রদল ছাড়লেন ইউসুফ

    ‘মূল্যায়ন না পেয়ে’ ছাত্রদল ছাড়লেন ইউসুফ

    ১১ জুলাই ২০২৬, ০২:৫৯

    ঢাকাগামী স্লিপার বাসে ৯২ হাজার ইয়াবা

    ঢাকাগামী স্লিপার বাসে ৯২ হাজার ইয়াবা

    ১১ জুলাই ২০২৬, ০৪:০৯

    ‘একদিন একরাইত পেটে দানা পড়ল না’

    ‘একদিন একরাইত পেটে দানা পড়ল না’

    ১১ জুলাই ২০২৬, ০৪:২৯

    advertiseadvertise