Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার

সড়ক সংস্কার করেন ছাত্তার

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইরানের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনজুড়ে বিক্ষোভ

ইরান সংবাদদাতা
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:২০
ইরানের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনজুড়ে বিক্ষোভ

সংগৃহীত ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় ও জানাজা অনুষ্ঠানে কোটি মানুষের অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করে দেশটির প্রতি সংহতি প্রকাশ করেছে ইয়েমেনের জনগণ।

শুক্রবার দেশটির বিভিন্ন প্রদেশে লাখো মানুষ রাস্তায় নেমে এসে সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের উসকানি বা উত্তেজনাপূর্ণ পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করতে তারা প্রস্তুত।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইয়েমেনের প্রধান প্রধান শহর ও প্রদেশে লাখো মানুষ সমাবেশ করে ইরানের প্রতি তাদের সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেন। সমাবেশ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো চুক্তি বা সমঝোতা লঙ্ঘন মেনে নেওয়া হবে না। ওয়াশিংটনের একতরফা সিদ্ধান্ত ও আগ্রাসী নীতির বিরুদ্ধেও ইয়েমেনের জনগণ অবস্থান নেবে বলে জানানো হয়।

সমাবেশে অংশ নেওয়া সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতারা ইরানি জনগণের ঐক্য ও সংহতির প্রশংসা করেন। টানা এক সপ্তাহ ধরে খামেনির মরদেহে শেষ শ্রদ্ধা ও বিদায় অনুষ্ঠানে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তারা ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন।

ইয়েমেনি বিক্ষোভকারীরা বলেন, এই বিপুল জনসমাগম প্রমাণ করে, শত্রুদের সব ষড়যন্ত্রের মুখে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ।

সমাবেশ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ জোরদারের আহ্বানও জানানো হয়। বক্তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘যৌথ প্রতিরোধ ফ্রন্ট’ গড়ে তোলার নীতিতে অটল থাকার অঙ্গীকার করেন।

বিক্ষোভ শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিন, লেবানন, ইরান, ইরাক ও ইয়েমেনের মুক্তিকামী ও প্রতিরোধী দলগুলোর মধ্যে পূর্ণ সমন্বয় ও সহযোগিতা বজায় রাখা সময়ের দাবি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের সংগ্রামে ইয়েমেন অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা জানান।

বিবৃতিতে সৌদি-মার্কিন জোটের সমালোচনা করে সতর্কবার্তা দেওয়া হয়। ইয়েমেনি প্রতিনিধিরা বলেন, দীর্ঘদিন ধরে দেশের বিমানবন্দর ও সমুদ্রবন্দরের ওপর আরোপিত অবরোধ আর মেনে নেওয়া হবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইয়েমেন প্রস্তুত বলেও তারা দাবি করেন।

তারা হুঁশিয়ারি দেন, দেশের আকাশসীমা লঙ্ঘন বা যেকোনো ধরনের আগ্রাসনের চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে।

ইয়েমেনবিক্ষোভইরানপ্রতিরোধসংহতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা