Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

আদর্শ জাতি গঠনে আয়াতুল্লাহ খামেনির শিক্ষাদর্শন

মুহাম্মাদ রুস্তম আলী, কোম, ইরান
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:৫০
আদর্শ জাতি গঠনে আয়াতুল্লাহ খামেনির শিক্ষাদর্শন

সদ্য প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

শিক্ষা কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয়; এটি মানুষের সুপ্ত মানবিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে তার প্রকৃত আত্মপরিচয় গড়ে তোলার একটি ধারাবাহিক প্রক্রিয়া। একটি মেধাবী, আদর্শবান, ন্যায়পরায়ণ এবং ভবিষ্যৎ সভ্যতার রূপকার প্রজন্ম গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। আর এ লক্ষ্য অর্জনে শিক্ষকদের যথাযথ মূল্যায়ন, শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং সবার জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি।

সদ্য প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চিন্তাধারায়, যেকোনো স্থায়ী পরিবর্তনের সূচনা হয় শিক্ষা ব্যবস্থা থেকে। তার মতে, একটি আধুনিক ও প্রগতিশীল সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো শিক্ষা। শিক্ষা মানুষের অন্তর্নিহিত সম্ভাবনাকে বিকশিত করে। তাই শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং বৈষম্যহীন শিক্ষার পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে জ্ঞানী, নীতিবান ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলাই হওয়া উচিত প্রধান লক্ষ্য।

শিক্ষা গবেষকদের মতে, এই মহান নেতার শিক্ষাদর্শনকে চারটি প্রধান স্তম্ভে ভাগ করা যায়: মৌলিক ভিত্তি, মূল লক্ষ্য, শিক্ষার মূলনীতি ও বাস্তবায়ন পদ্ধতি।

শিক্ষার মৌলিক ভিত্তি:

খামেনির দৃষ্টিতে, শিক্ষা কেবল তথ্য মুখস্থ করা বা পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের নাম নয়, বরং মানুষের চিন্তার বিকাশ ঘটিয়ে তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার একটি প্রক্রিয়া। শিক্ষা মানুষের সার্বিক উন্নয়নের পথ তৈরি করে।

তিনি বিশ্বাস করতেন, মানুষের মধ্যে ভালো ও মন্দ উভয় পথেই এগিয়ে যাওয়ার সীমাহীন সম্ভাবনা রয়েছে। তাই শিক্ষার কাজ হলো মানুষের ভেতরের ইতিবাচক গুণাবলী বিকশিত করা এবং সেগুলোকে সুশৃঙ্খলভাবে লালন করা।

তার মতে, শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো শিক্ষার্থীদের মধ্যে নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি করা এবং সঠিক আত্মপরিচয় গড়ে তোলা।

তিনি শিক্ষা প্রতিষ্ঠানকে একটি জাতির মেরুদণ্ড হিসেবে দেখতেন। দক্ষ, সৎ ও দেশপ্রেমিক মানবসম্পদ ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়, আর সেই মানবসম্পদ গড়ে ওঠে মানসম্মত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে।

শিক্ষার মূল লক্ষ্য:

এই শিক্ষাদর্শনের লক্ষ্যকে চারটি ভাগে ভাগ করা যায়।

প্রথমত, আধ্যাত্মিক লক্ষ্য: মানুষের নৈতিক ও আত্মিক বিকাশ ঘটানো এবং তাকে সৎ ও আদর্শ জীবনযাপনে উদ্বুদ্ধ করা।

দ্বিতীয়ত, মানবিক লক্ষ্য: ন্যায়পরায়ণ, আদর্শবান ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা।

তৃতীয়ত, জ্ঞানভিত্তিক লক্ষ্য: সমাজের বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করা, প্রজ্ঞার চর্চা বাড়ানো এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকা।

চতুর্থত, সামাজিক লক্ষ্য: ন্যায়বিচার প্রতিষ্ঠা, জাতীয় সংস্কৃতি সংরক্ষণ এবং কল্যাণমুখী আদর্শ রাষ্ট্র গঠন।

তাঁর স্বপ্ন ছিল এমন একটি তরুণ প্রজন্ম গড়ে তোলা, যারা হবে আত্মপ্রত্যয়ী, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যে বিশ্বাসী, দৃঢ়চেতা, জ্ঞানী এবং কর্মদক্ষ।

শিক্ষা সংস্কারের চার মূলনীতি:

শিক্ষা ব্যবস্থাকে কার্যকর করতে তিনি চারটি নীতির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

প্রথমত, প্রাতিষ্ঠানিক ডিগ্রির আগে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা নিশ্চিত করতে হবে।

দ্বিতীয়ত, শিক্ষা সংস্কার বলতে কেবল পাঠ্যক্রম বা প্রশাসনিক কাঠামোর পরিবর্তন নয়; বরং শিক্ষার লক্ষ্য, বিষয়বস্তু ও সামগ্রিক দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তনকে বোঝায়।

তৃতীয়ত, দেশের প্রতিটি অঞ্চলের শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং সব ধরনের বৈষম্য দূর করতে হবে।

চতুর্থত, শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। শিক্ষাকে পুরোপুরি বাণিজ্যিকীকরণ বা বেসরকারি খাতের ওপর নির্ভরশীল করে দিলে ভবিষ্যৎ প্রজন্মের বিকাশ ব্যাহত হতে পারে।

বাস্তবায়ন পদ্ধতি ও করণীয়:

এই লক্ষ্য বাস্তবায়নে আয়াতুল্লাহ আলী খামেনি কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা উল্লেখ করেছেন।

শিক্ষকদের মর্যাদা ও ভূমিকা: গণমাধ্যম ও শিল্পকলার মাধ্যমে সমাজে শিক্ষকদের গৌরবময় ও আকর্ষণীয় রূপ তুলে ধরতে হবে। মনে রাখতে হবে, পাঠ্যবইয়ের চেয়ে শিক্ষকের ব্যক্তিগত আচরণ, নৈতিকতা ও স্নেহশীলতা শিক্ষার্থীদের চরিত্র গঠনে বেশি প্রভাব ফেলে।

শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকায়ন: আদর্শ ও দক্ষ শিক্ষক তৈরির জন্য দেশের শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়গুলোকে শক্তিশালী করতে হবে, যেখানে সেরা শিক্ষাবিদ ও গবেষকরা যুক্ত থাকবেন।

আধুনিক শিক্ষাদান পদ্ধতি: ভালোবাসা ও আন্তরিকতার সাথে আধুনিক শিক্ষাদান পদ্ধতি ব্যবহার করতে হবে। অন্য দেশের বিজ্ঞান ও সংস্কৃতি থেকে অন্ধ অনুকরণ না করে, কেবল ভালো ও কল্যাণকর বিষয়গুলো গ্রহণ করতে হবে। কুসংস্কার ও প্রমাণহীন বিচার পদ্ধতি থেকে দূরে থেকে পাঠ্যক্রমকে যুগোপযোগী করার দিকে নজর দিতে হবে।

আয়াতুল্লাহ আলী খামেনিশিক্ষাদর্শনইরান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!