আদিতমারীতে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত
লালমনিরহাট প্রতিনিধি

ঘটনাস্থলে লোকজন। ছবি: আগামীর সময়
লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (১১) নামে এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার খাতাপাড়া মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সে মাদ্রাসাছাত্র।
স্থানীয়দের বরাতে আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব জানান, সকালে একটি ট্রাক বুড়িমারীর দিকে যাচ্ছিল। খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই হাবিবুরের মৃত্যু হয়।
ওসি নাজমুস জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




