মহেশখালীতে বেপরোয়া পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত
কক্সবাজার প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
কক্সবাজারের মহেশখালীতে বেপরোয়া গতির একটি পিকআপের (ডাম্পার) ধাক্কায় আমান উল্লাহ (৪৯) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছোট মহেশখালীর পাহাড়ি ঢালায় প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমান উল্লাহ বড় মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় কুলাল পাড়ার বাসিন্দা। তিনি ভ্যান চালানোর পাশাপাশি ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
আরও পড়ুন
পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন
০৬ নভেম্বর ২০২৬
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আবদুস সুলতান জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।




