লালমনিরহাটের আদিতমারীতে প্রধান শিক্ষকের পুনর্বহালকে কেন্দ্র করে বহিরাগতদের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রধান শিক্ষকসহ অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে ৯ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে এবং একজনকে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন প্রধান শিক্ষক রশিদুল আলম এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মনোয়ারুল, হামিদুল, সিয়াম ও সামিউল এবং নবম শ্রেণির শিক্ষার্থী রুবেল।স্থা...