Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারের নেশা দুই চালকের
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জমি নিয়ে মুখোমুখি জামায়াতের দুই আমির

লালমনিরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৪:২৭
জমি নিয়ে মুখোমুখি জামায়াতের দুই আমির

একজন লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জামায়াতের ইউনিয়ন আমির। অন্যজন ওই ইউনিয়নের ওয়ার্ড আমির। কয়েক মাস আগ পর্যন্ত এলাকায় একসঙ্গেই ছিল চলাফেরা, ওঠাবসা। দলীয় সব কর্মকাণ্ডে কাঁধে কাঁধ মিলিয়ে উপস্থিত। বাড়ি কাছাকাছি; জমিও কিনেছেন পাশাপাশি। 

এখন সেই জমি নিয়ে ফাটল ধরেছে সম্পর্কে। দুজন পাশাপাশি দুটি জমি কিনলেও, গন্ডগোল একটি জমি নিয়ে। বিরোধ গড়িয়েছে থানা পর্যন্ত।

জমিটি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ড জামায়াতের আমির আছির উদ্দিনের দাবি, কৃষিকাজের টাকা জমিয়ে ২০২২ সালের ১২ মে বাড়ির পাশের ৭ শতাংশ জমি কেনেন তিনি। আহাম্মদ আলি নামে এক ব্যক্তির কাছ থেকে কেনেন জমিটি। 

আহাম্মদের ভাই হোসেন আলির কাছ থেকে পাশের আরেকটি জমি কেনেন দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমির খলিলুর রহমান। তবে এখন আহাম্মদ আলীর বিক্রি করা জমিটি নিজের বলে দাবি করছেন খলিলুর- এমন অভিযোগ আছিরের।

তার ভাষ্য, কেনার পর থেকে জমিটি খালিই পড়ে ছিল। তখন এ নিয়ে কোনো সমস্যা হয়নি। সম্প্রতি জমিতে তিনি ঘর তুলতে চাইলে বাধা দেন খলিলুর। এ থেকেই বিরোধের সূত্রপাত, সম্পর্কের অবনতি।

আছির বলেছেন, ‘এ নিয়ে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের দলীয় নেতাদের কাছে একাধিকবার অভিযোগ দিয়েছি। কোনো সমাধান পাইনি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কয়েক দফা বৈঠক হলেও এসব আমলে নেননি ইউনিয়ন আমির খলিলুর।’ 


আরও পড়ুন

রিসোর্টে স্ত্রীর জন্য গান গাইছিলাম, ভাইরাল ভিডিও প্রসঙ্গে মাদানি

২৬ মে ২০২৬

সবশেষ গত ১৮ মে জমি উদ্ধারে খলিলুরের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ করেন আছির উদ্দিন। আর সম্প্রতি এসব জানান সংবাদমাধ্যমকর্মীদের।


‘রাজনৈতিক সহকর্মী হিসেবে তাকে (খলিলুরকে) জমি ব্যবহার করতে দিয়েছিলাম। এখান দিয়ে তিনি চলাফেরা করতেন। এখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার জমি ফেরত দিচ্ছেন না। দলের ভাবমূর্তি রক্ষার জন্য এতদিন অভিযোগ করিনি। জেলা ও উপজেলা নেতাদের দ্বারস্থ হয়েও সমাধান পাইনি। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি’- বললেন আছির। 

‘ইনসাফ প্রতিষ্ঠার কথা বলা নেতারা অন্যের সম্পদ দখল করলে তো সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে’- মনে করেন তিনি।

তবে অভিযোগ নাকচ করেছেন ইউনিয়ন জামায়াতের আমির খলিলুর রহমান। ‘আমি কোনো জমি জবরদখল করিনি। ওই জমির মালিক আমিই’- পাল্টা দাবি তার। তবে এ নিয়ে আর কোনো কথা বলতে রাজি হননি খলিলুর।

দুর্গাপুর ইউপি সদস্য গোলাম রব্বানী বলেছেন, ‘স্থানীয়ভাবে বৈঠক করে দলিলসহ কাগজপত্র যাচাই করেছি। সেখানে আছির উদ্দিনের কাগজপত্র সঠিক পাওয়া গেছে। আমরা জমি ফেরত দেওয়ার অনুরোধ করলেও ইউনিয়ন আমির তা মানেননি।’

স্থানীয় জুয়েল মিয়া ইউনিয়ন আমির ও ওয়ার্ড আমিরকে চেনেন অনেকদিন ধরে। তিনি বললেন, ‘দুইজনের মধ্যে তো অনেক আগে থেকেই খাতির দেখেছি। একসঙ্গে মোটরসাইকেলে করে চলাফেরা ছিল সব জায়গায়। হঠাৎ ফেব্রুয়ারির ইলেকশনের পর থেকে তাদের মধ্যে দেখি ঝামেলা। ইদানিং জানতে পারলাম এই জমির বিষয়টা।’


আরও পড়ুন

চোরাই পথে আসছে না গরু, সীমান্তহাটগুলোতে ‘স্বস্তির ছায়া’

২৬ মে ২০২৬

লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর ভাষ্য, মৌখিকভাবে অভিযোগ পেয়ে কাগজপত্রসহ ডাকা হয়েছিল দুই আমিরকে। তবে আছির উদ্দিন নির্ধারিত সময়ে আসেননি বলে এর সমাধান হয়নি। কাগজপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই জামায়াত নেতা।


এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেছেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াতআদিতমারীলালমনিরহাটজমির বিরোধ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    মানুষের উপকারের নেশা দুই চালকের

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    ২১ জুলাই ২০২৬, ০২:৫০

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩১

    এই ক্ষত শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে

    এই ক্ষত শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে

    ২১ জুলাই ২০২৬, ১০:৪৪

    দেশে লাল গালিচা সংবর্ধনা পেল আর্জেন্টিনা দল

    দেশে লাল গালিচা সংবর্ধনা পেল আর্জেন্টিনা দল

    ২১ জুলাই ২০২৬, ০৯:৫৩

    ফাইনাল শেষে মারামারি নিয়ে ফিফার তদন্ত শুরু

    ফাইনাল শেষে মারামারি নিয়ে ফিফার তদন্ত শুরু

    ২১ জুলাই ২০২৬, ১১:২৬

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ২১ জুলাই ২০২৬, ০০:২৩

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    ২১ জুলাই ২০২৬, ০০:৩১

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০০:৪৮

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    ২১ জুলাই ২০২৬, ০১:৪১

    হরমুজে জাহাজ ও মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের

    হরমুজে জাহাজ ও মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের

    ২১ জুলাই ২০২৬, ১০:১৮

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    ২১ জুলাই ২০২৬, ০৫:৪২

    সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

    সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

    ২১ জুলাই ২০২৬, ১১:৩৩

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮

    advertiseadvertise