Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে ৭২ জনকে সাগরে ফেলে গেল দালালরা

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৫:২০
শেয়ার করুন:
মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে ৭২ জনকে সাগরে ফেলে গেল দালালরা

সাগর থেকে উদ্ধার ২৮ জন। ছবি: আগামীর সময়

মালয়েশিয়া পাঠানোর কথা বলে টেকনাফে আটকে রাখা হয়েছিল নারী, পুরুষ ও শিশুসহ ৭২ জনকে। পরে ছোট নৌকায় তাদের নেওয়া হয় গভীর সমুদ্রে। সেখানে মাছ ধরার একটি ট্রলারে অস্ত্রের মুখে রেখে পরিবারের কাছে মুক্তিপণ চাইছিল দালাল চক্র।

নির্যাতনের প্রতিবাদে একপর্যায়ে মারামারিতে জড়ান ভুক্তভোগীরা। এ সময় পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেলে ট্রলারের নিয়ন্ত্রণ নেন কয়েকজন যাত্রী। প্রায় এক সপ্তাহ সাগরে থাকার পর গতকাল শুক্রবার রাতে ট্রলারটি কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে পৌঁছায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ট্রলার থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে ২৪ জন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু। উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, তাদের সঙ্গে থাকা সাতজনকে সাগরে ফেলে দিয়েছে পাচারকারীরা।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে ট্রলারটি সৈকতে ভেড়ার খবর পেয়ে স্থানীয় লোকজন, বিচকর্মী, পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা সেখানে যান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, উদ্ধার হওয়া ২৮ জনকে থানায় নিয়ে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মানবপাচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার ইলিয়াস বলেন, গত ১২ নভেম্বর মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় সাগরে থাকা একটি বড় ট্রলারে নেওয়া হয়। সেখানে ১৭ জন মাঝিমাল্লা ও দালাল ছিলেন।

ইলিয়াস আরও জানালেন, দালালচক্রের সদস্যরা তাদের মারধর করছিলেন। এর প্রতিবাদ করলে মারামারি শুরু হয়। একপর্যায়ে পাচারকারীরা অন্য একটি ট্রলারে পালিয়ে যান। দুজনকে ধরে রাখা হলেও পরে তারাও পালিয়ে যান।

আরও পড়ুন

প্রবাসীদের নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে সহযোগিতায় একমত বাংলাদেশ-ইউএই

১২ নভেম্বর ২০২৬

উখিয়ার কোটবাজার এলাকার রিদুয়ান হোসাইন বলেন, দুই বন্ধু ইমন ও ফয়েজ আহমদকে নিয়ে টেকনাফে এক পরিচিত ব্যক্তির কাছে গিয়ে তারা মানবপাচারকারীদের ফাঁদে পড়েন। তাদের একটি ঘরে আটকে রেখে ফোন কেড়ে নেওয়া হয়। লাঠি, দা ও বিভিন্ন অস্ত্র নিয়ে লোকজন তাদের পাহারা দিত।

রিদুয়ানের ভাষ্য, আট থেকে নয় দিন আটকে রাখার পর এক রাতে তাদের মেরিন ড্রাইভ দিয়ে বালুচরের একটি স্থানে নেওয়া হয়। সেখানে নারীসহ প্রায় ৪০ জনকে দুটি ছোট নৌকায় তুলে গভীর সমুদ্রে থাকা বড় ট্রলারে নেওয়া হয়। প্রথমে চার দিন একটি ট্রলারে এবং পরে অন্য একটি নৌযানে আরও দুই দিন থাকতে হয় তাদের। এ সময় সামান্য খাবার দেওয়া হতো।

তিনি জানান, প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা করে মুক্তিপণ চাওয়া হয়েছিল। কয়েকজন বয়স্ক ব্যক্তি এ বিষয়ে মাঝির সঙ্গে কথা বলতে গেলে তাদের একজনকে মারধর করা হয়। পরে সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললে তারা পালিয়ে যায়। এরপর কয়েকজন মিলে ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন।

চকরিয়ার এক রাজমিস্ত্রিও টেকনাফ গিয়ে মানবপাচারকারীদের কবলে পড়েন বলে জানিয়েছেন। তিনি জানান, জমি মাপজোখের কাজ শেষে হিসাব করার কথা বলে তাকে একটি বাসায় নেওয়া হয়। সেখানে দরজা বন্ধ করে চাকু দেখিয়ে ভয় দেখানো হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে সুপারি বাগানের ভেতরে একটি ভবনে প্রায় সাত দিন আটকে রাখা হয় তাকে। এ সময় ঠিকমতো খাবারও দেওয়া হয়নি।

নারায়ণগঞ্জে চাকরি করার সময় মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তাব পেয়েছিলেন মুক্তার হোসেন। তিনি জানান, প্রথমে সাড়ে তিন লাখ টাকা চাওয়া হলেও পরে তিন লাখ টাকায় মালয়েশিয়ায় পাঠানোর কথা বলা হয়। দালালের দেওয়া ঠিকানায় কক্সবাজারে পৌঁছানোর পর তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে আরও অনেককে বন্দি অবস্থায় দেখতে পান।

উদ্ধার হওয়া কলা ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীরের দাবি, ট্রলারে মোট ৭২ জন ছিলেন। তাদের মধ্যে সাতজনকে পাচারকারীরা সাগরে ফেলে দেন।

উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রায় ১০ দিন ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না। একপর্যায়ে একটি নম্বর থেকে ফোন করে ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। ছেলে কান্নাজড়িত কণ্ঠে জানায়, তাকে মারধর করে বেঁধে রাখা হয়েছে।

আরও পড়ুন

মানবপাচার রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার

২৬ অক্টোবর ২০২৬

সাইফুল ইসলামের ভাষ্য, ‘ফোনের অপর প্রান্তে এক ব্যক্তি ছেলেকে ফেরত পেতে এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন। দেড় ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলেন। টাকা দিতে না পারলে ছেলেকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ার হুমকি দেন।’

আরেক অভিভাবক আবু তাহের জানিয়েছেন, তার ছেলে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে তিনি জানতে পারেন, ছেলেকে টেকনাফে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী ও তাদের স্বজনদের অভিযোগ, টেকনাফকেন্দ্রিক একটি চক্র দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষকে অপহরণ ও মানবপাচার করে আসছে। প্রথমে পরিচিতজন বা দালালের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। এরপর তাদের টেকনাফের বিভিন্ন স্থানে আটকে রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে মুক্তিপণ দাবি করা হয়।

এর আগে গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ে মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালানোর সময় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ (২৭) নিহত হন। ওই অভিযানে মানবপাচারের শিকার ৫৬ জনকে উদ্ধার করে যৌথ বাহিনী। পরে এ ঘটনায় পাচারকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজারমানবপাচারমালয়েশিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!