Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নেসকোসহ সবকিছু রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১৬:৩৩
নেসকোসহ সবকিছু রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় কথা বলছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু— আগামীর সময়

মন্ত্রীত্ব, সংসদ সদস্য কিংবা মেয়রের পদ— কোনোটিকেই নিজের কাছে বড় মনে করেন না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘আমার কাছে সবচেয়ে বড় বিষয় রাজশাহীর স্বার্থ ও মানুষের কল্যাণ। কোনো ষড়যন্ত্র বা অপচেষ্টার মাধ্যমে নেসকোসহ (NESCO) কোনো সরকারি প্রতিষ্ঠান রাজশাহী থেকে সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে না।’ একই সঙ্গে তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

আজ বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় ভূমিমন্ত্রী আরও বলেছেন, ‘এ নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করতে পারে। কে কী বলল বা কে কোথায় গেল, সেসব নিয়ে আমি মাথা ঘামাই না। আমি শুধু একটি বিষয় জানি- রাজশাহীর স্বার্থের বিরুদ্ধে কোনো কিছুই হতে দেব না। নেসকো কেন, কোনো সরকারি অফিসই এখান থেকে যাবে না।’

তিনি আরও বললেন, ‘আমার কাছে মন্ত্রীত্ব, সংসদ সদস্য বা মেয়রের পদ কোনো বড় বিষয় নয়। এই মাটিতেই আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। এটাই আমার আকাঙ্ক্ষা, এটাই আমার চাওয়া।’

আরও পড়ুন

‘৫ আগস্টের মতো আনন্দ জীবনে আর কখনো পাব না’

০৫ আগস্ট ২০২৬

নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজশাহীর মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বললেন, ‘আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। তাই কে কোথায় কী করল বা কী বলল, সেসব নিয়ে আমার কোনো আগ্রহ বা ব্যক্তিগত স্বার্থ নেই। রাজশাহীর মানুষের কল্যাণে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য।’

এর আগে, ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করা হয়।

সকাল ৯টায় রাজশাহী সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এ সময় বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জুলাই শহিদ সাকিব আনজুমের পিতা মো. মাইনুল হকসহ শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ভূমিমন্ত্রী রাজশাহীর কৃতী সন্তান জুলাই শহিদ সাকিব আনজুম, আলী রায়হান, মিনারুল ইসলাম ও ফিরোজসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বললেন, ‘২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বিজয় বাংলাদেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মাইলফলক। মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের মতোই এ দিনটি জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

শহীদ পরিবারের প্রতি সরকারের দায়িত্বের কথা তুলে ধরে মন্ত্রী বলেছেন, ‘শহীদদের পরিবার যেন কোনোভাবেই অসম্মানিত বা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়া, পরিবারের দেখভাল এবং প্রয়োজনে কর্মসংস্থানের ব্যবস্থাও করবে।’

আরও পড়ুন

জ্বালানি সংকট কাটাতে সময় লাগবে : বাণিজ্যমন্ত্রী

০৫ আগস্ট ২০২৬

তিনি বললেন, ‘গত ১৭ বছরের দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আজ বৈষম্যহীন নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। বর্তমান সরকার মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।’

তিনি দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেছেন, ‘আর কোনো প্রতিহিংসা নয়, আগুন বা ভাঙচুর নয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাস্তবে দেশ গড়তে হবে।’

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জুলাই শহিদ সাকিব আনজুমের পিতা মো. মাইনুল হক, জুলাই শহিদ আলী রায়হানের পিতা মো. মুসলিম আলী এবং জুলাই শহিদ মিনারুল ইসলামের স্ত্রী নুরেসান খাতুন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই শহিদ পরিবারের সদস্যদের শুভেচ্ছা উপহার প্রদান এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী।

ভূমিমন্ত্রীমিজানুর রহমান মিনুরাজশাহীজুলাই গণঅভ্যুত্থান দিবস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!