মন্ত্রীত্ব, সংসদ সদস্য কিংবা মেয়রের পদ— কোনোটিকেই নিজের কাছে বড় মনে করেন না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘আমার কাছে সবচেয়ে বড় বিষয় রাজশাহীর স্বার্থ ও মানুষের কল্যাণ। কোনো ষড়যন্ত্র বা অপচেষ্টার মাধ্যমে নেসকোসহ (NESCO) কোনো সরকারি প্রতিষ্ঠান রাজশাহী থেকে সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে না।’ একই সঙ্গে তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।আজ বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলন...