Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহীর উন্নয়নে জমি দেবে ভূমি মন্ত্রণালয় : ভূমিমন্ত্রী

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৮:৫৯
রাজশাহীর উন্নয়নে জমি দেবে ভূমি মন্ত্রণালয় : ভূমিমন্ত্রী

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু— সংগৃহীত

রাজশাহী মহানগরের উন্নয়নে প্রয়োজনীয় জমি দ্রুত রাজশাহী সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

তিনি বলেছেন, সিটি কর্পোরেশনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ভূমি-সংক্রান্ত কোনো প্রতিবন্ধকতা রাখা হবে না। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বয়ে রাজশাহীকে দেশের অন্যতম আধুনিক ও নাগরিকবান্ধব মহানগর হিসেবে গড়ে তোলা হবে।

আজ শনিবার বিকালে রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী বোয়ালিয়া ক্লাবের সামনে রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিতব্য ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বললেন, ‘রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম। রাজশাহী সিটি কর্পোরেশনের আন্তরিক উদ্যোগে সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এটি শুধু একটি ক্রীড়া অবকাঠামো নয়, বরং নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও জানালেন, রাজশাহী মহানগরে ভূমি মন্ত্রণালয়ের অধীন যেসব জমি উন্নয়ন কাজে প্রয়োজন, সেগুলো দ্রুত সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। সিটি কর্পোরেশন, সরকারি বিভিন্ন দপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে রাজশাহীর উন্নয়ন আরও বেগবান হবে।

আরও পড়ুন

‘৩৬ দিন সাগরে ভেসেছিলেন দুই জেলে’, খেতেন কাঁচা মাছ

২৫ জুলাই ২০২৬

মন্ত্রী আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজশাহীকে আরও সুন্দর, আধুনিক ও পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। নাগরিক সেবার ক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশন ইতোমধ্যে দেশের অন্যতম উন্নত প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। এ ধারা অব্যাহত রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।’

আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করে তিনি বললেন, ‘রাজশাহী দেশের অন্যতম শান্তিপূর্ণ মহানগর। সামান্য কিছু বিষয় থাকলেও তা দ্রুত সমাধান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থায়নে ৮৯ লাখ ৬ হাজার ২৪১ টাকা ব্যয়ে নগরীর ঐতিহ্যবাহী বোয়ালিয়া ক্লাবের সামনে আধুনিক ইনডোর স্টেডিয়ামটি নির্মাণ করা হবে। স্টেডিয়ামটি নির্মিত হলে রাজশাহীতে ইনডোর খেলাধুলার প্রসার, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজন এবং তরুণ ক্রীড়াবিদদের প্রশিক্ষণের নতুন সুযোগ সৃষ্টি হবে।

মিজানুর রহমান মিনুরাজশাহীভূমিমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!