Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ভূমিমন্ত্রী

মেধাবীদের মূল্যায়ন না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন অসম্ভব

রাজশাহী ব্যুরো
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৯:৩৪
মেধাবীদের মূল্যায়ন না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন অসম্ভব

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার তুলে দিচ্ছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু— সংগৃহীত

মেধাবীদের যথাযথ মূল্যায়ন ও সম্মান না দিলে কোনো জাতি কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

তিনি বলেছেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান শুধু তাদের ব্যক্তিগত সাফল্যকে মূল্যায়ন করে না, বরং জাতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আজ শনিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান চৌধুরী অডিটরিয়ামে আয়োজিত ‘শিক্ষা ও সংস্কৃতির বিকাশ, মাদক নিয়ন্ত্রণ ও সমাজ উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

‘বিশ্ববিদ্যালয় পরিক্রমার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বললেন, ‘আজকের সংবর্ধনা কেবল শিক্ষার্থীদের পুরস্কৃত করার আয়োজন নয়; এটি তাদের আত্মবিশ্বাস, সম্মানবোধ ও ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ছোট একটি সম্মাননাও একজন শিক্ষার্থীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং তাকে আরও বড় অর্জনের পথে অনুপ্রাণিত করতে পারে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘জীবনে সফল হতে হলে একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্য অর্জনে আত্মবিশ্বাস, সাহস, অধ্যবসায় এবং মানসম্মত শিক্ষা অপরিহার্য।’

তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি ও খ্যাতিমান বিজ্ঞানী ড. এ পি জে আব্দুল কালামের জীবনসংগ্রামের উদাহরণ তুলে ধরে বলেছেন, ‘সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে বিশ্বমানের সাফল্য অর্জন সম্ভব।’

আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। ভবিষ্যতে তারা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে— জানান মিনু।

আরও পড়ুন

আ.লীগ একটি মাফিয়া সংগঠন, নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা

২০ জুন ২০২৬

রাজশাহীর অতীত ঐতিহ্যের প্রসঙ্গ টেনে তিনি বললেন, ‘একসময় পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক নগরী হিসেবে রাজশাহী আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসা অর্জন করেছিল। সামাজিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রেও শহরটি দেশের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছিল।


অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। প্রধান আলোচক ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান। গেস্ট অব অনার হিসেবে ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট।

সভায় সভাপতিত্ব করেন ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক এবং বি.পরিক্রমা নিউজবিডিডটকমের প্রকাশক-সম্পাদক হারুন অর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. হাসেন আলী।

আলোচনা সভা শেষে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়।

ভূমিমন্ত্রীমিজানুর রহমান মিনুমেধাবীদের সম্মান
    শেয়ার করুন:
    Advertisement
    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৫

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৫

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৬

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise