Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪
রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

রাজশাহীতে সরকারি পদ্মা কলেজে ছাত্রদল ও শিবির সংঘর্ষ

হেল্পডেস্কের ব্যানার ছেঁড়ার জেরে রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের মধ্যে হয়েছে সংঘর্ষ। দুইপক্ষের পাঁচজন এতে আহত হয়েছেন। তাদের ভর্তি করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষ হয়। পরে শিবিরের নেতাকর্মীদের নগরীর রাজপাড়া থানার মোড় এবং ছাত্রদলের নেতাকর্মীদের পদ্মা আবাসিক এলাকার রাজ্জাকের মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতার জন্য একটি হেল্পডেস্ক চালু করেছে শিবির। মঙ্গলবার সকালে সেখানে ব্যানার টাঙানো নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়, যা পড়ে গড়ায় সংঘর্ষে।

শিবিরের রাজশাহী শাহ মখদুম থানা সভাপতি তানভীর মাহতাব বলেছেন, তিন দিন ধরে তারা হেল্পডেস্ক পরিচালনা করছিলেন। মঙ্গলবার সকালে সেখানে ব্যানার টাঙানোর পর ছাত্রদলের নেতাকর্মীরা সেটি ছিঁড়ে ফেলেন।

তার ভাষ্য, প্রতিবাদ করতে গেলে তাদের সঙ্গে ওই পক্ষের হাতাহাতি হয়। পরে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় তাদের ওপর। এতে শিবিরের তিনজন আহত হয়েছেন।

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজিরের দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে হেল্পডেস্কে হামলা করে ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেন।

তিনি বললেন, ‘শিক্ষার্থীদের সহযোগিতার স্বার্থেই হেল্পডেস্ক স্থাপন করা হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানে সব পক্ষকে সমানভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করার সুযোগ দিতে হবে।’

অন্যদিকে কলেজ ছাত্রদল নেতাদের দাবি, ছাত্রশিবিরের ৩০ থেকে ৪০ নেতাকর্মী কলেজে প্রবেশ করে ছাত্রদলের ব্যানার ছিঁড়ে ফেলেন।

রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন অভিযোগ করেন, ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে বহিরাগতরা যোগ দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছেন। 

তিনি বললেন, ‘আমাদের দুইজন ওই হামলায় আহত হয়েছে। কোনো ক্যাম্পাসে এ ধরনের ঘটনা হতে দেওয়া হবে না। ভবিষ্যতে ছাত্রদলের কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে তার জবাব দেওয়া হবে।’

ক্যাম্পাসে পাল্টাপাল্টি অভিযোগ ও সংঘর্ষে জড়ালেও রাজশাহী মেডিকেলে দেখা গেছে উল্টো চিত্র। সেখানে শিবিরের আহত নেতাকর্মীদের দেখতে যান ছাত্রদলের নেতাকর্মীরা। পরে ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা যান হাসপাতালে।

রাজশাহীসরকারি পদ্মা কলেজছাত্রদলশিবিরসংঘর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    ৫৬ দিনের ভিসি

    ৫৬ দিনের ভিসি