হেল্পডেস্কের ব্যানার ছেঁড়ার জেরে রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের মধ্যে হয়েছে সংঘর্ষ। দুইপক্ষের পাঁচজন এতে আহত হয়েছেন। তাদের ভর্তি করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষ হয়। পরে শিবিরের নেতাকর্মীদের নগরীর রাজপাড়া থানার মোড় এবং ছাত্রদলের নেতাকর্মীদের পদ্মা আবাসিক এলাকার রাজ্জাকের মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতার...