Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

জেলের জালে ধরা পড়ল ২০০ কেজির সেইলফিশ

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫
জেলের জালে ধরা পড়ল ২০০ কেজির সেইলফিশ

সংগৃহীত ছবি

সেন্টমার্টিন সংলগ্ন সাগরে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি সেইলফিশ। স্থানীয় ভাষায় এটিকে ‘পাখি মাইট্যা মাছ’ বলে। গত শনিবার এই মাছটি ধরেন জেলেরা।

জানা যায়, টেকনাফের শাহপরীর দ্বীপের মিস্ত্রীপাড়া এলাকার বাসিন্দা সব্বির আহমদের মালিকানাধীন ট্রলার নিয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) ১১ জন মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে যান। ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপের সাগরের পশ্চিমে জাল ফেললে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে বড় আকারের সেইলফিশটি ধরা পড়ে।

ট্রলার মালিক সব্বির বলেন, জাল তোলার সময় এত বড় মাছ দেখে সবাই অবাক হয়। পরে ওজন করে দেখা যায় মাছটির ওজন প্রায় ২০০ কেজি। মাছটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।

তিনি আরও বলেন, রবিবার সন্ধ্যার দিকে মাছটি শাহপরীর দ্বীপ থেকে এনে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারিতে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়। পরে সেখান থেকে বরফসহ গাড়িযোগে চট্টগ্রাম ফিশারি ঘাটে পাঠানো হয়েছে।

স্থানীয় মাছ ব্যবসায়ী সৈয়দ আলম বলেন, সাব্বিরের ট্রলারে ধরা পড়া মাছটি ৪০ হাজার টাকায় কেনা হয়েছে। বর্তমানে মাছটি চট্টগ্রামে পাঠানো হয়েছে, সেখানে বিক্রির প্রস্তুতি চলছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা বলেন, সেইলফিশ বা পাখি মাইট্যা মাছ সমুদ্রের দ্রুতগামী মাছগুলোর মধ্যে অন্যতম। এর পিঠের বড় পাখনা দেখতে অনেকটা পাখির ডানার মতো। তাই স্থানীয় ভাষায় একে পাখি মাইট্যা মাছ বলে।

টেকনাফমাছজালজেলেসেন্টমার্টিন দ্বীপ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise