বাসে আগুনের মতো নাশকতা ঠেকাতে বিছানো হয়েছে কড়া নজরদারির জাল। নিরাপত্তা জোরদারে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে সরাসরি সমন্বয়ে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাস টার্মিনাল এলাকায় নিয়মিত টহল, পরিবহন প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তাকর্মীদের সঙ্গে সমন্বিত নজরদারির পাশাপাশি প্রধান সড়কের আশপাশের ভবন ও মার্কেটের সিসিটিভি ক্যামেরা সচল করতে নেওয়া হয়েছে উদ্যোগ।
অন্যদিকে, ঢাকা জেলার সাত থানা এলাকায় অপরাধ দমন, অপরাধী শনাক্ত ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আধুনিক নজরদারি ব্যবস্থা গড়ে তুলছে জেলা পুলিশ। এজন্য নেওয়া...