Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রিং জালের ফাঁদে শেষ হচ্ছে মা মাছ ও পোনা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৬:৪৭
রিং জালের ফাঁদে শেষ হচ্ছে মা মাছ ও পোনা

ছবি: আগামীর সময়

দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬০টি নিষিদ্ধ রিং (চায়না দুয়ারি) জাল ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার বেলা ১১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

দীর্ঘদিন ধরে স্লুইসগেট এলাকায় নিষিদ্ধ রিং জাল ব্যবহারের অভিযোগের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন— সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজল ইবনে কাওছার আলী, বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ রায়, পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, হাবিবুর রহমানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, রিং জালের ফাঁস অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় এতে ডিমওয়ালা মা মাছ, রেণু ও পোনা মাছের পাশাপাশি কাঁকড়া, শামুক, ব্যাঙ, চিংড়ির পোনা এবং বিভিন্ন ক্ষুদ্র জলজ প্রাণীও আটকা পড়ে। এতে মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত হয় এবং দীর্ঘমেয়াদে দেশীয় মাছের উৎপাদন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

বিশেষজ্ঞরা আরও মনে করেন, এ ধরনের জাল জলাশয়ের খাদ্যশৃঙ্খলেও বিরূপ প্রভাব ফেলে। ব্যাঙ, ছোট চিংড়ি ও উপকারী জলজ পোকামাকড়ের সংখ্যা কমে গেলে জলাশয়ের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। একই সঙ্গে কৃষিজমিতে ক্ষতিকর পোকামাকড় দমনে প্রাকৃতিক সহায়তা কমে যাওয়ায় কীটনাশকের ব্যবহার বাড়তে পারে, যা পরিবেশ, মাটি, পানি ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

স্থানীয় বাসিন্দা মো. মিজানুর রহমান বলেছেন, দীর্ঘদিন পর প্রশাসনের এ অভিযান ইতিবাচক বার্তা দিয়েছে। তবে একদিনের অভিযানে সমস্যার স্থায়ী সমাধান হবে না। নিয়মিত অভিযান, আইন প্রয়োগ এবং জনসচেতনতা বাড়ানো গেলে নিষিদ্ধ রিং জালের ব্যবহার বন্ধ করা সম্ভব হবে। এতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশীয় মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ সহজ হবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজল ইবনে কাওছার আলী জানিয়েছেন, রিং জাল ব্যবহারের ফলে প্রায় সব ধরনের মাছ ধরা পড়ে। মা মাছ ও পোনা মাছ রক্ষা পায় না, ফলে জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন উল্লেখ করেন, রিং জালের সূক্ষ্ম ফাঁসে শুধু মাছ নয়, ব্যাঙ ও উপকারী জলজ পোকামাকড়ও আটকা পড়ে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে।

‘ব্যাঙ কৃষিজমির ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব প্রাণীর সংখ্যা কমে গেলে কীটনাশকের ব্যবহার বাড়বে, যা পরিবেশের জন্য আরও ক্ষতিকর’— যোগ করেন দীপংকর বর্মন।

কারেন্ট জালজালম্যাজিস্ট্রেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise