Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টিএসসি

রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

জাহিদুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫
রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

‘চিরকুট’-এ শ্যামল মাওলা ও আজিজুন মীম। ছবি: পরিচালকের সৌজন্যে

নব্বই দশকে হারিয়ে যাওয়া প্রেমপত্র, চিরকুটে লেখা স্বপ্ন আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নস্টালজিয়াকে এক সুতায় গেঁথে বানানো হয়েছে একটি চলচ্চিত্র। এর পেছনের গল্প জানাচ্ছেন জাহিদুল ইসলাম

কিছু গল্প সময়ের সঙ্গে হারিয়ে যায় না; বেঁচে থাকে ক্যাম্পাসের লাল ইট, কৃষ্ণচূড়ার ছায়া, বিকালের নির্জন করিডর আর এক টুকরো কাগজে লেখা অমলিন ভালোবাসার বার্তায়। নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সেই প্রেম, বন্ধুত্ব, স্বপ্ন ও আন্দোলনের আবহ নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চিরকুট’। অক্টোবর, দুর্গাপূজার মহাষষ্ঠীতে বাংলাদেশসহ মুক্তি পাবে এটি।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের পেছনে রয়েছে ছয় বছরের শ্রম, অপেক্ষা এবং রাবির প্রতি গভীর ভালোবাসা। চলচ্চিত্রটির নির্মাতা মুনতাসীর আকিব জানালেন, এটি শুধু প্রেমের কাহিনি নয়; একটি সময়, একটি বিশ্ববিদ্যালয় ও একটি প্রজন্মের গল্প। এরপর ২০২১-২২ সালে চিত্রনাট্য লেখা এবং দীর্ঘ প্রস্তুতি শেষে ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত শুটিং চলে। এই সময়ে ঢাকা থেকে আসা একটি টিম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুটিং করেছে। ছবিটির প্রায় ৯৮ শতাংশ দৃশ্য ধারণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে। চারুকলা, প্যারিস রোড, শহীদ মিনার ও সবুজ চত্বর এখানে শুধু লোকেশন নয়; গল্পেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রধান নারী চরিত্রের অভিনেত্রী আজিজুন মীম বললেন, ‘যে গল্প নিয়ে চলচ্চিত্রটি হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে তা আমার খুব পরিচিত গল্প। তাই শুটিংয়ের সময় মনে হয়নি নতুন কিছু করছি। তা ছাড়া আমার সঙ্গে যারা কাজ করেছে, তারাও আমার বিশ্ববিদ্যালয়ের পরিচিত। সব মিলিয়ে নিজের কমফোর্ট জোনে থেকেই কাজটা করেছি।’

শুটিংয়ের স্মরণীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে নির্মাতা মুনতাসীর আকিব বললেন, ‘পাঁচটি গানের মধ্যে একটি রোমান্টিক গানের দৃশ্য ধারণ করা হয় চারুকলার ছোট্ট দিঘিতে। সেখানে প্রধান পুরুষ অভিনেতা শ্যামল মাওলাকে পানিতে ডিগবাজি দিতে বলা হয়েছিল। আশপাশে ছোট ছোট সাপ ঘোরাফেরা করছিল, আবার তার কাছে কোনো ব্যাকআপ পোশাকও ছিল না। তবু তার পারদর্শিতার কারণে এক টেকেই দৃশ্যটি ধারণ করতে পেরেছি।’ চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন নওশাদ আহমেদ, সুমন পাটোয়ারী প্রমুখ। নির্মাতা জানালেন, এই চলচ্চিত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছেন। বিশেষত সাংস্কৃতিক সংগঠন সমকাল নাট্যচক্রের পুরো দলই শুটিংয়ে অংশ নিয়েছে। প্রথমে স্বল্প বাজেটে এটি নির্মাণের পরিকল্পনা থাকলেও কাজের পরিধি বাড়তে থাকায় শেষ পর্যন্ত প্রায় এক কোটি টাকা খরচ হয়েছে। বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া ও ভারতে একযোগে মুক্তি পাবে ‘চিরকুট’। যদিও চলচ্চিত্রটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রদর্শিত হবে না, তবে রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ সিনেমা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ অফারের ঘোষণা দিয়েছেন নির্মাতা। তাদের জন্য থাকবে একটির মূল্যে দুটি টিকিট পাওয়ার সুবিধা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়প্রেমপত্রচিরকুট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৫

    advertiseadvertise