Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যারিয়ার ক্লাব

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

বুশরা হুমায়রা
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

মডেল: তাসনিয়া ইসলাম। ছবি: সাজ্জাদ হোসেন

উচ্চশিক্ষার পরিসর বাড়ার সঙ্গে সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও তৈরি হচ্ছে নানা ধরনের পদ। সেখানে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে আগ্রহীদের জন্য প্রস্তুতির দিকনির্দেশনা দিয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক বুশরা হুমায়রা

শিক্ষকতার পেশায় প্রবেশের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে গবেষণার অভিজ্ঞতা, প্রকাশনা, উপস্থাপনা দক্ষতা এবং উচ্চশিক্ষার পরিকল্পনা— প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ। একজন প্রার্থী কীভাবে নিজের প্রোফাইল শক্তিশালী করবেন, নিয়োগ প্রক্রিয়ায় কোন বিষয়গুলো গুরুত্ব পায় এবং শিক্ষকতা শুরুর পর পেশাগত বিকাশের কী কী সুযোগ রয়েছে, এসব বিষয়ে আগে থেকে সঠিক ধারণা থাকা ভালো।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষকতা পেশার প্রথম এবং প্রধান শর্ত হলো ধারাবাহিক ও চমৎকার অ্যাকাডেমিক রেজাল্ট। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে সাধারণত স্নাতক ও স্নাতকোত্তর— উভয় পর্যায়ে ৪ পয়েন্টের স্কেলে অন্তত ৩.৫০ বা তার বেশি সিজিপিএ আশা করা হয়। সেই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪ থাকা জরুরি। শুধু সিজিপিএ ভালো থাকলেই চলে না; নিজের পঠিত বিষয়ের মৌলিক জ্ঞান একেবারে পরিষ্কার থাকা দরকার। প্রার্থীর মূল বিষয়ভিত্তিক কাঠামোর ওপর দখল কতটা গভীর, নিয়োগের সময় তা গভীরভাবে পরখ করা হয়। প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরেও নিত্যনতুন তথ্য জানার আগ্রহ একজন প্রার্থীকে ভাইভা বোর্ডে অন্যদের চেয়ে এগিয়ে রাখে।

গবেষণার শক্তি

বিশ্ববিদ্যালয় শিক্ষকতার মূল চালিকাশক্তি হলো গবেষণা ও প্রকাশনা। শুধু ক্লাসরুমে লেকচার বা পাঠ দেওয়াই শিক্ষকের কাজ নয়; নতুন তথ্য ও জ্ঞান সৃষ্টি করাও তাদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রসিদ্ধ ও স্বীকৃত ইনডেক্সড জার্নালে মানসম্পন্ন গবেষণা নিবন্ধ প্রকাশ করা এই পেশায় ভীষণ প্রভাবশালী ভূমিকা রাখে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে গবেষক হিসেবে অংশ নিয়ে নিজের কাজ উপস্থাপন করা বেশ ফলপ্রসূ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর পূর্ববর্তী গবেষণার অভিজ্ঞতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। ছাত্রজীবনেই ছোটখাটো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত থাকা এবং নিবন্ধ প্রকাশের চেষ্টা করা তাই বুদ্ধিমানের কাজ। ভালোমানের গবেষণা থাকলে পরবর্তী সময়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য পূর্ণাঙ্গ স্কলারশিপ অর্জন করা বেশ সহজ হয়ে যায়। তবে খেয়াল রাখা দরকার, কিছু নিম্নমানের জার্নালে অসদুপায়ে প্রকাশনা প্রকাশের সুযোগ থাকে, যা এড়িয়ে চলা জরুরি।

প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরেও নিত্যনতুন তথ্য জানার আগ্রহ একজন প্রার্থীকে ভাইভা বোর্ডে অন্যদের চেয়ে এগিয়ে রাখে

সুযোগ সবার

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটি সচরাচর স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হয়ে থাকে। সাধারণত লিখিত পরীক্ষা, ডেমো ক্লাস এবং চূড়ান্ত সাক্ষাৎকারের সমন্বয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করা হয়। লিখিত পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ের ধারণাগত ও প্রয়োগমুখী প্রশ্ন থাকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নির্বাচনী বোর্ডের সামনে নির্দিষ্ট একটি বিষয়ের ওপর ডেমো ক্লাস নিয়ে দেখাতে হয়। এই ডেমো ক্লাসে প্রার্থীর উপস্থাপনা শৈলী, বাচনভঙ্গি এবং কঠিন বিষয়কে সহজভাবে বোঝানোর সক্ষমতা যাচাই করা হয়। সবশেষে চূড়ান্ত ভাইভা বোর্ডে প্রার্থীর ব্যক্তিত্ব, যোগাযোগের দক্ষতা এবং শেখানোর আগ্রহকে মূল্যায়ন করা হয়। পুরো প্রক্রিয়ায় আত্মবিশ্বাসের সঙ্গে সাবলীলভাবে নিজের বক্তব্য তুলে ধরাই প্রধান চ্যালেঞ্জ।

যাত্রাপথের শুরু যেভাবে

সাধারণত প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে এই পেশায় পথচলার সূচনা ঘটে। পরবর্তীকালে অ্যাকাডেমিক যোগ্যতা ও গবেষণার ওপর ভিত্তি করে ধাপে ধাপে পদোন্নতির পথ সুগম হয়। নির্দিষ্ট মেয়াদের কাজের অভিজ্ঞতা, মানসম্পন্ন প্রকাশনা এবং পিএইচডি ডিগ্রি অর্জনের মাধ্যমে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি মেলে।

ক্যারিয়ারে দ্রুত সাফল্য পেতে ও দক্ষতা বাড়াতে কিছু প্রয়োজনীয় অনলাইন ও অফলাইন কোর্স অত্যন্ত সহায়ক

ভবিষ্যতের সুযোগ

শিক্ষকতা পেশার অন্যতম বড় সুবিধা হলো দেশে-বিদেশে উচ্চশিক্ষার বিপুল সুযোগ। বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার আবেদনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হয়। ফুলব্রাইট, চিভেনিং, কমনওয়েলথ বা ইরাসমুস মুন্ডাসের মতো নামি স্কলারশিপ সুবিধা খুব সহজেই অর্জন করা সম্ভব। উচ্চশিক্ষায় যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় থেকে সবেতনে বা বিনা বেতনে ছুটি নেওয়ার সুযোগ থাকে।

চ্যালেঞ্জ জয়ের কৌশল

ক্যারিয়ারে দ্রুত সাফল্য পেতে ও দক্ষতা বাড়াতে কিছু প্রয়োজনীয় অনলাইন ও অফলাইন কোর্স অত্যন্ত সহায়ক। গবেষণার সুবিধার জন্য এসপিএসএস, আর, পাইথন বা স্ট্যাটার মতো ডেটা অ্যানালাইসিস টুলস শিখে রাখা ভালো। আধুনিক ক্লাসরুম ব্যবস্থাপনা ও পেডাগোজির ওপর প্রশিক্ষণ নেওয়া বেশ কাজে দেয়। পাশাপাশি করসেরা বা এডেক্স থেকে নিজস্ব বিষয়ের ওপর আন্তর্জাতিক সার্টিফিকেট কোর্স করা থাকলে ভাইভা বোর্ডে ইতিবাচক প্রভাব পড়ে। আইইএলটিএস বা টোফেল পরীক্ষার মাধ্যমে ভাষার ওপর দক্ষতা বাড়িয়ে রাখাও উচ্চশিক্ষার পথ সহজ করে। তা ছাড়া শিক্ষকতা যেহেতু সাধারণ কোনো চাকরি নয়, বরং ভবিষ্যৎ সমাজ গড়ার মহৎ দায়িত্বও, তাই বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই অ্যাকাডেমিক ফলে মনোযোগ দেওয়া, শিক্ষকদের সঙ্গে যুক্ত হয়ে গবেষণার কাজ শেখা এবং যোগাযোগের দক্ষতা বাড়ানো জরুরি। সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রম অব্যাহত রাখলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন খুব সহজেই বাস্তবে রূপ নেয়।

বেসরকারিবিশ্ববিদ্যালয়ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিশিক্ষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৫

    advertiseadvertise