Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চিঠি

আগামীর চোখ

কনফিউশন নয় সল্যুশন চাই

agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪
কনফিউশন নয় সল্যুশন চাই

গ্রাফিকস: আগামীর সময়

 বরাবর

জেলা প্রশাসক, বাগেরহাট

বাগেরহাট পৌরবাসীর সুপেয় পানির কষ্ট দূর করতে প্রায় ৪০ কোটি টাকা খরচ করে চালু করা হয়েছিল আধুনিক সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ভৈরব নদের পানি আসবে, প্ল্যান্টে পরিশোধন হয়ে পচা দিঘিতে জমা হবে, তারপর সেই পানি যাবে মানুষের বাড়িতে। কিন্তু কয়েক মাস পরীক্ষামূলকভাবে পানি সরবরাহ করেই বন্ধ হয়ে যায় প্রকল্পের কার্যক্রম। চার বছর  সেটি অচল অবস্থায় পড়ে রয়েছে। কথা ছিল, আমাদের পানির কষ্ট দূর হবে চিরকালের মতো; কিন্তু কেউ কথা রাখেনি। চাতক পাখি যেমন বৃষ্টির পানির আশায় পথ চেয়ে থাকে, আমরাও ঠিক তেমনি পচা দিঘির পানির পথ চেয়ে আছি।

অথচ পচা দিঘির পানি পচে গেছে সেই কতকাল আগে। ইজারা দিয়ে সেখানে চলছে মৎস্যবিলাস। কেমিক্যালযুক্ত পচা চার, বস্তা বস্তা কৃত্রিম খাবার এবং  শৌখিন মাছশিকারিদের ফেলে যাওয়া পলিথিন-ওয়ানটাইম প্লেটে দিঘির পানি বুড়িগঙ্গা নদীর চেহারা নিয়েছে।

মন্ত্রণালয়ে চিঠি চালাচালি আর ইজারার মেয়াদ গণনা বন্ধ করে একটু বাস্তবতার জমিতে আসুন

আশায় বাঁচে চাষা। আমরাও আশায় বেঁচে আছি এতকাল। নীতিনির্ধারকদের মন গলবে, দয়া হবে, তবেই না সংকট কাটিয়ে পানি পাব! কিন্তু সেদিন তো আর আসে না। উপরন্তু পত্রিকায় আপনার মন্তব্য দেখে হতাশই হয়েছি। আপনি বলেছেন, ‘প্রকল্পটি আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। পানি পরিশোধন করে সরবরাহ করা যায় কি না, সে বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে!’ আচ্ছা, আপনি কি কনফিউশনে আছেন? একটি শহরের হাজার হাজার মানুষ পানির জন্য হাহাকার করছে অথচ ৪০ কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অচল হয়ে মরিচা ধরেছে, মূল্যবান সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে, দিঘির পানি পচছে। আর আপনি এখনো চিন্তাভাবনা এবং আলোচনায় আছেন!  পৌরসভার মানুষের তৃষ্ণা মেটানোর চেয়ে শৌখিন মৎস্যশিকারি আর ইজারাদারের বিনোদন আপনার কাছে ঢের বেশি গুরুত্বপূর্ণ!

সরকারের ৪০ কোটি টাকা জলে গেছে, নাকি পচা দিঘির পানিতে গেছে— তা আমরা জানি না। আমরা শুধু জানি, দীর্ঘ চার বছর ধরে বিশাল ওভারহেড ট্যাংক আর পাম্পহাউজটি শহরের বুকে শৈল্পিক ভাস্কর্যের মতো দাঁড়িয়ে আছে। তাই বলছি, কনফিউশন নয়— সল্যুশন দিন। মন্ত্রণালয়ে চিঠি চালাচালি আর ইজারার মেয়াদ গণনা বন্ধ করে একটু বাস্তবতার জমিতে আসুন। পৌরবাসীর ভাগ্যে পরিশোধিত বিশুদ্ধ পানি জুটবে, নাকি পচা দিঘির পচা পানি জুটবে— সে সিদ্ধান্তটি নিন জলদি।

ইতি

বাগেরহাট পৌরসভার এক নাগরিক

 

আগামীর চোখজেলা প্রশাসকবাগেরহাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৫

    advertiseadvertise