বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। তাদের মধ্যে জরুরি প্রয়োজন, অসুস্থতা ও নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহী প্রায় ৩৫০ জনকে ৯টি ট্রলারে করে আজ টেকনাফে পাঠানো হয়েছে।আজ শনিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সেন্টমার্টিন জেটিঘাট থেকে পর্যায়ক্রমে ট্রলারগুলো টেকনাফের উদ্দেশে ছেড়ে যায়। প্রতিটি ট্রলারে প্রায় ৬০ জন করে স্থানীয় বাসিন্দা ও পর্যটক ছিলেন।সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানিয়েছেন, দ্বী...