Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বস্তি উচ্ছেদের প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক আটকে বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৮
বস্তি উচ্ছেদের প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক আটকে বিক্ষোভ

টঙ্গীর ফ্লাইওভারে হাজী মাজার বস্তিবাসীদের বিক্ষোভ। ছবি: আগামীর সময়

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাসিন্দারা। সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের টঙ্গী বাজার উড়াল সেতুর উপরে অবস্থান নেন তারা। ঘণ্টাখানেকের বিক্ষোভে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশ গিয়ে আলোচনা করলে সরে যান তারা।

গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিটি আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ‘মাদকের হটস্পট’। প্রায়ই সেখানে চলে অভিযান, বিপুল মাদকসহ গ্রেপ্তারও হন অনেকে। 

সবশেষ গত সোমবার বস্তিতে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। কর্মকর্তারা জানান, চিহ্নিত মাদক কারবারিদের আস্তানা এবং সরকারি জমিতে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।

উচ্ছেদ অভিযানের প্রতিবাদ পরে বস্তির সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন কয়েকশ বাসিন্দা। কর্মসূচির অংশ হিসেবে তাদের আরেকটি দল আজ সকালে হাজী মাজার বস্তি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে টঙ্গী বাজার ও স্টেশন রোড এলাকা ঘুরে ফ্লাইওভারের ওপর অবস্থান নেয়। 

আরও পড়ুন

জমা টাকা ফেরত চেয়ে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ

২২ আগস্ট ২০২৬

বিক্ষোভকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে তারা পরিবার নিয়ে ওই এলাকায় বসবাস করছেন। কয়েকজন মাদক কারবারির দায় সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদে হাজারো নিম্নআয়ের মানুষ গৃহহীন হয়ে পড়বেন।

উচ্ছেদ কার্যক্রম চালানোর আগে স্থায়ী বা অস্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এর আগ পর্যন্ত বস্তিতেই বসবাস করবেন বলে জানিয়েছেন তারা। প্রকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বললেন, ‘একটি ভুল ম্যাসেজ দিয়ে বস্তিবাসীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হয়েছিল। পরে প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে, শুধুমাত্র মাদক কারবারিদের বাড়িঘর উচ্ছেদ করা হবে।’


গাজীপুরটঙ্গীবস্তিউচ্ছেদ অভিযানমাদকঅবরোধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise