গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাসিন্দারা। সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের টঙ্গী বাজার উড়াল সেতুর উপরে অবস্থান নেন তারা। ঘণ্টাখানেকের বিক্ষোভে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশ গিয়ে আলোচনা করলে সরে যান তারা।গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিটি আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ‘মাদকের হটস্পট’। প্রায়ই সেখানে চলে অভিযান, বিপুল মাদকসহ গ্রেপ্তারও হন অনেকে। সবশেষ গত সোমবার বস্তিতে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ ও রাজধানী উন্নয়ন ক...