Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

আগামীর সময়ে সংবাদ প্রকাশের পর

গাইবান্ধায় জলাতঙ্কে ৫ মৃত্যু : হাইকোর্টে রিট, তদন্তের নির্দেশ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৮:৩৭
গাইবান্ধায় জলাতঙ্কে ৫ মৃত্যু : হাইকোর্টে রিট, তদন্তের নির্দেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জলাতঙ্কে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে। রিটে নির্দেশনা চাওয়া হয়েছে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা এবং সারাদেশে অ্যান্টি-রেবিস টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতের।

বুধবার আইনজীবী সাফিনুর ইসলাম এ রিট আবেদন করেন। এতে বিবাদী করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের দ্বৈত বেঞ্চ গাইবান্ধার সিভিল সার্জনকে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৮ জুনের মধ্যে আদালতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

আরও পড়ুন

‘কন্যাসন্তানের জন্য আফসোস ছিল, এখন নেই’

২০ মে ২০২৬


রিটে অ্যান্টি-রেবিস টিকার সংকট, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা এবং চিকিৎসায় অবহেলার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে সারাদেশের সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা চাওয়া হয়।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানান, নিহত ও আহতদের জন্য রাষ্ট্রীয় ক্ষতিপূরণ এবং চিকিৎসা সহায়তার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের ব্যর্থতা, টিকার ঘাটতি ও চিকিৎসা অবহেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আবেদনও করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, আদালত বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে ঘটনার প্রকৃত কারণ, চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না এবং টিকা সরবরাহে ঘাটতি ছিল কি না তা তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

কুকুরের কামড়ে ৫ মৃত্যু : চিকিৎসায় ঘাটতি কি না খতিয়ে দেখছে বিশেষজ্ঞ দল

১৯ মে ২০২৬

রিট আবেদনের সঙ্গে দৈনিক “আগামীর সময়”-এ প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন সংযুক্ত করা হয়। গত ১০ মে “৭২ ঘণ্টায় তিন মৃত্যু; ভ্যাকসিন সংকটে বাড়ছে জলাতঙ্ক আতঙ্ক” শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ও ছাপরহাটী ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত ১৩ জনের মধ্যে তিনজনের মৃত্যুর তথ্য উঠে আসে। পরে আরও দুই নারী মারা গেলে মৃতের সংখ্যা দাঁড়ায় পাঁচে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আক্রান্তরা সরকারি হাসপাতালে প্রয়োজনীয় অ্যান্টি-রেবিস টিকা না পাওয়ায় চিকিৎসা নিতে বিলম্ব হয়। বর্তমানে আহত আরও ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

রিটে নিহত নন্দা রাণী, ফুলু মিয়া ও রত্নেশ্বর কুমারসহ পাঁচজনের পরিবারের জন্য রাষ্ট্রীয় ক্ষতিপূরণ নিশ্চিতের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি আক্রান্ত ও ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সম্পূর্ণ রাষ্ট্রীয় অর্থায়নে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

এছাড়া দেশব্যাপী জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-রেবিস টিকার জরুরি মজুদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জাতীয় জরুরি প্রতিক্রিয়া নীতিমালা প্রণয়নের আবেদন জানানো হয়েছে। টিকার প্রাপ্যতা ও চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বা অবহেলা ছিল কি না তা তদন্তে জাতীয় কমিশন গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।

    শেয়ার করুন:
    Advertisement
    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ২৩ আগস্ট ২০২৬, ২৩:১৫

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    ২৩ আগস্ট ২০২৬, ২০:০৪

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৫০

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৩৩

    ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

    ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

    ২৩ আগস্ট ২০২৬, ২১:০৭

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    গণপতি স্যার বলতেন ‘তোরা মানুষ হবি না?’

    গণপতি স্যার বলতেন ‘তোরা মানুষ হবি না?’

    ২৩ আগস্ট ২০২৬, ২১:২৫

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    রোম বিতর্কের পর ভেনিসে

    রোম বিতর্কের পর ভেনিসে

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    advertiseadvertise