Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ইউটিউব দেখে তরমুজ চাষে বাজিমাত বাগেরহাটের জাকিরের

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৭
ইউটিউব দেখে তরমুজ চাষে বাজিমাত বাগেরহাটের জাকিরের

পতিত জমিতে তরমুজ চাষে নতুন স্বপ্ন বুনছেন বাগেরহাটের তরুণ উদ্যোক্তা মো. জাকির হোসেন। ছবি: আগামীর সময়

চারপাশে মাছের ঘের। ঘেরের পাশেই ৪০ শতক ফাঁকা জমি। মাছের ঘেরের পাশে দীর্ঘদিন পড়ে থাকা সেই অনাবাদি জমি এখন সবুজে ভরা। লতানো গাছে ঝুলছে ছোট-বড় অসংখ্য তরমুজ। চারপাশে চাষ হচ্ছে কাঁচামরিচ, পেঁপে, টমেটো ও ওলকচুসহ নানা ফসল। এই পতিত জমিতেই নতুন স্বপ্ন বুনছেন বাগেরহাটের তরুণ উদ্যোক্তা মো. জাকির হোসেন।

উপজেলার বেমরতা ইউনিয়নের বটতলা বাজারসংলগ্ন এলাকায় জাকিরের মাছের ঘের রয়েছে। ঘেরের পাশের ৪০ শতক জমি দীর্ঘদিন অনাবাদি পড়ে ছিল। সেই জমিতেই পরীক্ষামূলকভাবে প্রায় ১ হাজার ২০০টি তরমুজের চারা রোপণ করেছেন তিনি।

জাকির জানালেন, প্রতিটি গাছে দুটি করে ফল রাখার পরিকল্পনা আছে। সে হিসাবে প্রায় ২ হাজার ৪০০টি তরমুজ উৎপাদনের আশা করছেন তিনি। তবে উন্নতমানের ও বড় আকারের ফল নিশ্চিত করতে গাছে অতিরিক্ত ফল এলে সেগুলো অপসারণ করা হবে।

উদ্যোক্তা জাকির আরও জানালেন, তিনি শহরে ব্যবসা করেন। ব্যবসার পাশাপাশি বেমরতা বটতলা বাজার এলাকায় তার একটি মাছের ঘের রয়েছে। ঘেরের পাশে ফাঁকা পড়ে থাকা জমিটি কাজে লাগানোর চিন্তা থেকেই ইউটিউব দেখে তরমুজ চাষের ধারণা নেন। পরে আধুনিক মালচিং পদ্ধতিতে তিন জাতের তরমুজ চাষ শুরু করেন। নিয়মিত পরিচর্যায় ফলনও আশানুরূপ হয়েছে।

তিন জাতের তরমুজই বেশ মিষ্টি ও সুস্বাদু। প্রথম বছর হিসেবে ফলন ভালো হয়েছে। চাষ থেকে ভালো লাভ হবে বলে আশা করছেন তিনি।


আরও পড়ুন

ঘেরের পাশের অনাবাদি জমিতে বাড়ছে অসময়ের তরমুজ চাষ

১৭ আগস্ট ২০২৬

তার ক্ষেত দেখে এলাকার অনেকেই তরমুজ চাষে আগ্রহী হয়েছেন। কৃষি বিভাগের প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা পেলে এ অঞ্চলে তরমুজ চাষ আরও বাড়ানো সম্ভব বলেও জানালেন তিনি।



তরমুজের পাশাপাশি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চারপাশে কাঁচা মরিচ, ওলকচু, উন্নত জাতের পেঁপে ও টমেটোসহ আরও কয়েক ধরনের ফসল পরীক্ষামূলকভাবে চাষ করেছেন জাকির। এতে একই জমি থেকে একাধিক ফসল উৎপাদনের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন তিনি।

ক্ষেত দেখতে আসা স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম জানিয়েছেন, জাকিরের তরমুজের ক্ষেত দেখে তার ভালো লেগেছে। এলাকায় আধুনিক পদ্ধতিতে এভাবে তরমুজ চাষ আগে খুব একটা দেখা যায়নি। ফলনও ভালো হয়েছে। জমি নির্বাচন, পরিচর্যা ও চাষ পদ্ধতি সম্পর্কে জেনে আগামী মৌসুমে তিনিও তরমুজ চাষের কথা ভাবছেন।

পাইকারি ব্যবসায়ী মিলন শেখ জানিয়েছেন, তরমুজগুলো আকারে সুন্দর ও দেখতে আকর্ষণীয়। ফলন ভালো হলে স্থানীয় বাজারেই এগুলোর চাহিদা তৈরি হতে পারে। এ সময়ে বাজারে তরমুজের সরবরাহ কম থাকায় ভালো মানের তরমুজ পাওয়া গেলে কৃষক ও ব্যবসায়ী উভয়েই লাভবান হবেন।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন জানিয়েছেন, পতিত ও অব্যবহৃত জমিকে কৃষির আওতায় এনে বহুমুখী উৎপাদন বাড়ানো গেলে কৃষকের আয়ও বাড়বে। মাছের ঘেরের পাশাপাশি ফাঁকা জমিতে জাকির হোসেনের তরমুজ চাষের উদ্যোগটি সম্ভাবনাময়। কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। আগামীতে এ ধরনের আবাদ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।

তরমুজ চাষবাগেরহাটকৃষিকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    অবশেষে কানাডায় দুই নায়িকার কাছে পৌঁছালেন জায়েদ খান

    অবশেষে কানাডায় দুই নায়িকার কাছে পৌঁছালেন জায়েদ খান

    ৩১ আগস্ট ২০২৬, ১৬:০৯

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:৫১

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০৮

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    গোপনে একাধিকবার ইসরায়েল সফর সুদানের আরএসএফ কমান্ডারের

    গোপনে একাধিকবার ইসরায়েল সফর সুদানের আরএসএফ কমান্ডারের

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:০৮

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    ডেঙ্গু তছনছ করে দিল ড্রামার রুশদীর সাজানো সংসার

    ডেঙ্গু তছনছ করে দিল ড্রামার রুশদীর সাজানো সংসার

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০০

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৫

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    advertiseadvertise