কয়েক বছর আগে ঘেরের পাশের অনাবাদি জমিতে তরমুজ চাষ শুরু করেন গোপালগঞ্জের অল্প কয়েকজন কৃষক। তাদের সফলতা দেখে ধীরে ধীরে বাড়তে থাকে তরমুজ চাষ করা কৃষকের সংখ্যা। এখন প্রতি বছরই বাড়ছে আবাদ। ঘেরের পাশের অব্যবহৃত জমি কাজে লাগিয়ে এখন বাড়তি আয় করছেন তারা।গোপালগঞ্জের সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার কৃষকেরাও আগ্রহী হয়ে উঠেছেন তরমুজ চাষে। ভালো ফলন ও বাজারে চাহিদা থাকায় তরমুজ বিক্রি করে লাভের মুখ দেখছেন তারা।কৃষকেরা জানান, অসময়ের তরমুজ রসালো ও মিষ্টি। খেতেও সুস্বাদু। বাজারে এর চাহ...