Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গোপালগঞ্জ

ঘেরের পাশের অনাবাদি জমিতে বাড়ছে অসময়ের তরমুজ চাষ

গোপালগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৫:৩৯
ঘেরের পাশের অনাবাদি জমিতে বাড়ছে অসময়ের তরমুজ চাষ

গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার ঘেরের পাশে বাড়ছে অসময়ের তরমুজ চাষ। ছবি: আগামীর সময়

কয়েক বছর আগে ঘেরের পাশের অনাবাদি জমিতে তরমুজ চাষ শুরু করেন গোপালগঞ্জের অল্প কয়েকজন কৃষক। তাদের সফলতা দেখে ধীরে ধীরে বাড়তে থাকে তরমুজ চাষ করা কৃষকের সংখ্যা। এখন প্রতি বছরই বাড়ছে আবাদ। ঘেরের পাশের অব্যবহৃত জমি কাজে লাগিয়ে এখন বাড়তি আয় করছেন তারা।

গোপালগঞ্জের সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার কৃষকেরাও আগ্রহী হয়ে উঠেছেন তরমুজ চাষে। ভালো ফলন ও বাজারে চাহিদা থাকায় তরমুজ বিক্রি করে লাভের মুখ দেখছেন তারা।

কৃষকেরা জানান, অসময়ের তরমুজ রসালো ও মিষ্টি। খেতেও সুস্বাদু। বাজারে এর চাহিদা থাকায় ভালো দাম পাওয়া যায়। ফলে কম সময়ে ভালো ফলন পেয়ে তারা লাভবান হচ্ছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ হালদার জানিয়েছেন, প্রায় সাত বছর আগে একজন কৃষক ঘেরের পাশে অসময়ের তরমুজ চাষ শুরু করেন। তার দেখাদেখি এখন অন্তত ৩০ জন কৃষক ব্ল্যাক সুইট, বেঙ্গল টাইগার ও সোনিয়া জাতের তরমুজ চাষ করছেন।

আরও পড়ুন

প্রধান শিক্ষক ছাড়াই চলছে মাদারীপুরের ৪০১ প্রাথমিক স্কুল

১৭ আগস্ট ২০২৬

তরমুজ চাষি দিলীপ বিশ্বাস জানিয়েছেন, আগে তাদের ঘেরের পাশের জমি অনাবাদি পড়ে থাকত। কৃষি বিভাগের পরামর্শ ও কৃষি উপকরণ সহায়তা পেয়ে সেখানে তরমুজ চাষ শুরু করেন। এ বছরও ফলন ভালো হয়েছে। ভালো দামে তরমুজ বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক ড. মামুনুর রহমান বলেছেন, আগে কৃষকেরা ঘেরপাড়ে শুধু শাকসবজি চাষ করতেন। এখন তরমুজ চাষ করে তারা তুলনামূলক বেশি লাভবান হচ্ছেন। ফলে ঘেরপাড়ের অনাবাদি জমি কাজে লাগানোর পাশাপাশি কৃষকের আয়ও বাড়ছে।

গোপালগঞ্জতরমুজ চাষকৃষি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার