Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ে দেওয়া দুধ খেয়ে হাসপাতালে অর্ধশত শিশু

ঠাকুরগাঁও প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬
ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ে দেওয়া দুধ খেয়ে হাসপাতালে অর্ধশত শিশু

ছবি: আগামীর সময়

বিদ্যালয়ে দুপুরের টিফিনের চলছিল মিড ডে মিলের খাবার বিতরণ। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় প্যাকেটজাত দুধ। দুধ খাওয়ার কিছুক্ষণ পরই বদলে যেতে থাকে পরিবেশ। একজন, দুজন করে কয়েক শিক্ষার্থী জানাতে শুরু করে পেটব্যথার কথা। এরপর শুরু হয় বমি। পরে তাদের ভর্তি করা হয় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

গতকাল সোমবার দুপুরের এ ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের চাড়োল ইউনিয়নের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বালিয়াডাঙ্গীর আরও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অসুস্থ হয়েছে। মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুলশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থীও পেটব্যথা ও বমির উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তিনটি বিদ্যালয় মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধশত।

মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফি চৌধুরী বললেন, প্যাকেটের গায়ে মেয়াদ থাকলেও ভেতরের দুধ ছিল নষ্ট। অসুস্থ শিশুদের নিয়ে হাসপাতালে আসা অভিভাবকদের চোখ-মুখেও ছিল উদ্বেগ।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নিশাত রায় জানিয়েছেন, অর্ধশত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক ও নার্সরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। দুধ খেয়েই শিক্ষার্থীরা অসুস্থ কি না, পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।

বিদ্যালয়ে দুধ সরবরাহকারী প্রতিষ্ঠান রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড (আরডি)। বালিয়াডাঙ্গীতে দায়িত্বে থাকা আবু হেলাল জানিয়েছেন, ওই বিদ্যালয়ে ১২২টি প্যাকেট দুধ সরবরাহ করা হয়েছিল। শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দুধহাসপাতালটিফিনশিক্ষার্থীঠাকুরগাঁও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম