Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘ঘুষের টাকা’ ফেরতের দাবি, তেঁতুলিয়ার সেই ইউএনও প্রত্যাহার

পঞ্চগড় প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ২৩:৪৬
‘ঘুষের টাকা’ ফেরতের দাবি, তেঁতুলিয়ার সেই ইউএনও প্রত্যাহার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে প্রত্যাহার করে সংযুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। সম্প্রতি এক নারী ফেসবুক লাইভে তার পথরোধ করে ‘ঘুষের টাকা’ ফেরত দাবি করার পর আলোচনায় আসেন তিনি।

গত বৃহস্পতিবারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেওয়া হয় এ নির্দেশনা। এতে বলা হয়, আফরোজ শাহীন খসরুকে ইউএনও পদ থেকে প্রত্যাহার করে সিনিয়র সহকারী সচিব হিসেবে সংযুক্ত করা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। যদিও বিষয়টি প্রকাশ্যে আসে রবিবার বিকেলে।

তবে এ ঘটনার আগেই অভিযুক্ত ইউএনওকে বদলির আদেশ দেওয়া হয়েছিল। গত ২৪ জুন রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখার এক আদেশে তাকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। এর মধ্যেই তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।

গত ২৯ জুন দুপুরের পর তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে আফরোজ শাহীন খসরুর পথরোধ করেন রেহেনা বেগম উর্মি নামের এক নারী। তিনি ‘উর্মি আক্তার’ নামে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ইউএনওর কাছে ঘুষ হিসেবে দেওয়া ১ লাখ ৮০ হাজার টাকা ফেরত দাবি করেন।

এ সময় ইউএনও ওই নারীকে চেনেন না বলে দাবি করেন। একপর্যায়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। কান্নাজড়িত কণ্ঠে বারবার টাকা ফেরত চান রেহেনা বেগম। পরে ৯ মিনিট ৩৬ সেকেন্ডের সেই লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ওই দিন সন্ধ্যায় রেহেনা বেগম পঞ্চগড়ের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি দাবি করেন, তার ছেলেকে গ্রাম পুলিশের চাকরি দেওয়ার কথা বলে ইউএনও আফরোজ শাহীন খসরু তার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন। টাকা ফেরত চাইলে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

ঘটনার পর ৩০ জুন তেঁতুলিয়ায় ইউএনওর সমর্থনে দুই দফা মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে ‘বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের’ ব্যানারে এবং পরে তেঁতুলতলা এলাকায় ‘উপজেলার সর্বস্তরের জনগণ ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন করা হয়। সেখান থেকে ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ওই নারীসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

পরে রেহেনা বেগম দাবি করেন, ঘটনার পর থেকে বিভিন্ন ধরনের হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি এবং ভয়ে বাড়ি ফিরতে পারছেন না। তিনি তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মাগুরা এলাকার বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক ও রিলস ভিডিও নির্মাতা হিসেবেও পরিচিত।

গত বুধবার তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক মো. মনোয়ার হোসেন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় রেহেনা বেগমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলায় ইউএনওর পথরোধ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর তথ্য প্রকাশ, ব্ল্যাকমেইল এবং এ কাজে সহযোগিতার অভিযোগ আনা হয়।

পঞ্চগড়ইউএনওবদলি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন