Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

ঘটনা সত্য

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০০:৪০
ঘটনা সত্য

কহো না পেয়ার হ্যায় সিনেমার দৃশ্যে হৃতিক রোশন ও আমিশা প্যাটেল

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল ‘কহো না... পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। এতে আরেক তারকা হৃতিক রোশনেরও স্মরণীয় অভিষেক হয়। পর্দায় তাদের রসায়ন এতই জনপ্রিয় হয়েছিল, ভক্তরা এই আশায় তাদের বিয়ের অ্যালবাম বানিয়েছিল যে একদিন তারা সাত পাকে বাঁধা পড়বেন!

ভারতের সনি টিভির ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’-এর পঞ্চম মৌসুমের নতুন একটি পর্বে অতিথি হিসেবে অংশ নিয়ে সেই চলচ্চিত্রের অভূতপূর্ব সাফল্য নিয়ে স্মৃতি রোমন্থন করেন আমিশা। তিনি জানান, ২০০০ সালে ব্লকবাস্টার সিনেমাটি মুক্তির পর ভক্তদের কাছ থেকে অসংখ্য আবেগঘন চিঠি পেয়েছিলেন।

আমিশার ভাষায়, “আমি এমন চিঠিও পেতাম, যেখানে রক্ত দিয়ে লেখা থাকত— ‘আপনারা বিয়ে না করলে আমরা আমাদের কবজি কেটে ফেলব।’ একটি চরিত্রকে ঠিক কতটা ভালোবাসলে এমন পাগলামি করা সম্ভব ভাবুন! ভক্তরা বলতেন, ‘তোমাদের দুইজনকে একসঙ্গে দারুণ মানায়। প্লিজ বিয়ে করো, আমরা চাই তোমরা সবসময় একসঙ্গেই থাকো।”

কিন্তু বাস্তবে সুজানে খানের সঙ্গে ঘর বাঁধেন হৃতিক। এ খবরে অনেক ভক্ত হতাশায় মুষড়ে পড়েন। আমিশা বলেন, ‘এত বছর পরেও সিনেমাটির জন্য সাড়া মেলে। ভক্তদের এমন ভালোবাসার কোনো মূল্য হয় না।’

হৃতিক রোশনের বাবা রাকেশ রোশন পরিচালিত ‘কহো না... পেয়ার হ্যায়’ বলিউডের ইতিহাসে অন্যতম ব্লকবাস্টার হিসেবে বিবেচিত হয়। অভিষেকে কোনো নায়ক-নায়িকার এমন সাফল্যের নজির এটাই ছিল প্রথম। গান, অভিনয় এবং হৃতিক-আমিশার অনবদ্য রসায়ন মুক্তির দুই দশকের বেশি সময় পরও সিনেমাটি দর্শককে আন্দোলিত করে।

আমিশা প্যাটেলকহো না পেয়ার হ্যায়হৃতিক রোশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প