বিচ্ছেদের পরও যে সুসম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা যায়, তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন এবং তার প্রাক্তন স্ত্রী সুজান খান। ২৬ অক্টোবর ৫১ বছরে পা দিয়েছেন সুজান। জন্মদিনের দুদিন পর সামাজিক মাধ্যমে দুই ছেলেসহ সুজানের মিষ্টি কিছু ছবি শেয়ার করে এক আবেগঘন বার্তা দিলেন এ ‘কৃষ’-খ্যাত তারকা।একটু বিলম্বে দেওয়া এই জন্মদিনের শুভেচ্ছা বার্তায় হৃতিক লেখেন, ‘দেরিতে শুভেচ্ছা জানালেও ভালোবাসাটা একদম হৃদয়ের গভীর থেকে। সুজান, তুমি চারপাশের মানুষকে যেভাবে ভালোবাসায় ভরিয়ে দাও,...