Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

হৃতিককে কঙ্গনার বার্তা, ‘আগুনে ঘি ঢালা বন্ধ করুন’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১১:৪৬
হৃতিককে কঙ্গনার বার্তা, ‘আগুনে ঘি ঢালা বন্ধ করুন’

কঙ্গনা রানাউত ও হৃতিক রোশন

বলিউডের বহুলালোচিত ও পুরনো দ্বন্দ্বে যুক্ত হলো নতুন মাত্রা। শিক্ষার্থী আন্দোলনকারীদের ‘জেনারেশন গটার’ বলে তোপের মুখে পড়া অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত এবার ক্ষোভ উগরে দিলেন হৃতিক রোশনের ওপর।

সোশ্যাল মিডিয়ায় নতুন করে শুরু হওয়া ‘আমাদের হৃতিকের কাছে ক্ষমা চাওয়া উচিত’ ট্রেন্ডে হৃতিক রোশন মন্তব্য করার পরেই এক দীর্ঘ বার্তা দিয়ে তাকে আগুনে ঘি ঢালা বন্ধ করার হুঁশিয়ারি দিলেন কঙ্গনা।

সম্প্রতি ভারতে চলমান ছাত্র আন্দোলনের ওপর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে আন্দোলনকারী তরুণ-তরুণীদের ‘জেনারেশন গটার’ বা অপদার্থ প্রজন্ম বলে গালি দেন কঙ্গনা।

কঙ্গনার এই অশালীন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সুর চড়ান সিজেপি নেতা সৌরভ দাস। জবাবে কঙ্গনা ওই রাজনৈতিক নেতার ক্যারিয়ার নিয়ে কটাক্ষ করলে, সৌরভ একটি সাক্ষাৎকারে মজা করে বলেছেন, ‘বন্ধুরা আমাকে বলছে কঙ্গনা নাকি আমার পেছনে লেগেছে কারণ আমাকে নাকি দেখতে কিছুটা তরুণ বয়সের হৃতিক রোশনের মতো লাগে!’

এরপরই নেটদুনিয়ায় ট্রোল বানিয়ে নেটিজেনরা হ্যাশট্যাগ ট্রেন্ড শুরু করেন— ‘আমাদের হৃতিকের কাছে ক্ষমা চাওয়া উচিত’। ইঙ্গিতটা ছিল এমন যে, অতীতে হৃতিক যা সহ্য করেছিলেন, তা এখন সবাই বুঝতে পারছে!

ফ্রেডি বার্ডি নামের এক ডিজিটাল ইনফ্লুয়েন্সার যখন লেখেন, ‘বিশ্বের উচিত হৃতিকের কাছে ক্ষমা চাওয়া’, তখন সেই পোস্টে চুপ থাকেননি হৃতিকও।

আরও পড়ুন

কোকেন কিনতে গিয়ে ধরা, জেলের বদলে রিহ্যাব—তারপর ১২ বছর আড়ালে

০২ আগস্ট ২০২৬

মন্তব্য বিভাগে হৃতিক লেখেন, ‘কাউকে পছন্দ করেন না বলে আরেকজনকে সমর্থন করাটা সমাজের এক বড় ব্যাধি। আমি সঠিক তথ্য ও সত্যের ওপর ভিত্তি করে তৈরি সঠিক সময়ের অপেক্ষায় আছি।’

হৃতিকের এই পরোক্ষ মন্তব্য নজর এড়ায়নি কঙ্গনার। শনিবার রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সরাসরি হৃতিককে ট্যাগ করে কঙ্গনা লেখেন, ‘প্রিয় হৃতিক, তুমি সাবা আজাদকে সঙ্গী হিসেবে পেয়েছ দেখে ভালো লাগছে, তোমাদের একসঙ্গে মানায়ও ভালো। একটি শক্ত সম্পর্কে থেকে অন্য একজন নারীকে এভাবে কটাক্ষ করা তোমাকে মানায় না। তোমার নাম ভাঙিয়ে যারা আমাকে হেনস্থা করছে, তোমার বরং তাদের বিরোধিতা করা উচিত।’

কঙ্গনা আরও লেখেন, ‘নিজের সঙ্গীকে লজ্জিত করা এবং আগুনে ঘি ঢালা বন্ধ করো। আশা করি তোমার শুভ বুদ্ধির উদয় হবে এবং এমন অযৌক্তিক মন্তব্য করা থেকে বিরত থাকবে।’

২০১৬ সালে কঙ্গনা এক সাক্ষাৎকারে হৃতিককে সিলি এক্স বা বোকা প্রাক্তন হিসেবে অভিহিত করার পর থেকেই দুজনের মধ্যে এক চরম আইনি ও মানসিক যুদ্ধ শুরু হয়, যা আজও থেমে থেমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কঙ্গনা রানাউতহৃতিক রোশনবিতর্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প