Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

নতুনভাবে সাবিলা নূর

মীর রাকিব হাসান
মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০০:৪৯
নতুনভাবে সাবিলা নূর

সাবিলা নূর

পরপর দুই ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’ অভিনেত্রী সাবিলা নূরের ক্যারিয়ারে যোগ করেছে নতুন মাত্রা। একটি সিনেমায় শরিফুল রাজ, অন্যটিতে ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় এসেছেন তিনি। দুটি সিনেমার জন্যই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন এই তারকা। সাবিলা বলেছেন, ‘দর্শকের ভালোবাসা বরাবরই অনুপ্রেরণাদায়ক। তারা এ বছর আমার দুটি সিনেমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাতে তাদের প্রতি নিজের দায়িত্ব বেড়ে গেছে মনে করি।’

সাবিলা জানান, ক্যারিয়াারের পথচলায় পরিবারের সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। অভিনয় জীবনের ব্যস্ততা, সাফল্য-ব্যর্থতা কিংবা বিভিন্ন চাপে পরিবারের ভালোবাসা ও পাশে থাকাটাই তাকে সবচেয়ে বেশি সাহস জোগায়।

একটি পরামর্শ

‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’ স্বামী নেহাল তাহেরের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে দেখেছেন সাবিলা নূর। এরমধ্যে ‘রকস্টার’  নিয়ে সাধারণ দর্শকের স্বাভাবিক প্রতিক্রিয়া কাছ থেকে দেখেছেন তারা। ক্যাপ ও মাস্ক পরে থাকায় কেউ তাদের চিনতে পারেনি। সাবিলার স্বামীর পরামর্শ— কোনো সিনেমার সাফল্যকে কখনো নিজের ব্যক্তিগত সাফল্য হিসেবে না দেখা। সাবিলাও মনে করেন, একটি সিনেমার সফলতার পেছনে পুরো ইউনিটের সম্মিলিত পরিশ্রম থাকে।

পাশের বাড়ির মেয়ে

ছোট পর্দায় দীর্ঘদিন ‘পাশের বাড়ির মেয়ে’ ইমেজে জনপ্রিয়তা পেয়েছেন সাবিলা নূর। তবে বড় পর্দায় এসে সেই বৃত্ত ভাঙাই তার লক্ষ্য। প্রতিটি সিনেমায় দর্শকের সামনে নতুন চরিত্র নিয়ে হাজির হতে চান তিনি। সাবিলার ভাষায়, “সবসময় ভিন্ন ভিন্ন ধরনের কাজ করতে চাই। ‘তাণ্ডব’-এ আমাকে ‘লিচুর বাগানে’ গানে যেভাবে দর্শক দেখেছেন, সেটি কেউ কল্পনা করেননি। নিজের পরিচিত ইমেজ ভাঙতে চেয়েছিলাম। এরপর ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার চিত্রা চরিত্রটি ছিল আলাদা। সেই ধারাবাহিকতায় ‘রকস্টার’-এর মীরা চরিত্রের মাধ্যমে দর্শক নতুনভাবে আবিষ্কার করেছেন আমাকে। এমন বৈচিত্র্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”

‘রকস্টার’ নিয়ে অভিজ্ঞতা

গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় দ্বিতীয়বারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করেন সাবিলা নূর। সিনেমাটি প্রত্যাশিত বাণিজ্যিক সাফল্য না পেলেও তার মতে, “একজন অভিনেত্রী হিসেবে এটি ছিল গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। কারণ ‘তাণ্ডব’-এর পর রোমান্টিক মিউজিক্যাল ঘরানার একটি সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছি। আমার বিশ্বাস, প্রতিটি সিনেমার মাধ্যমে আরও পরিণত হচ্ছি।”

আবারও রাজ-সাবিলা জুটি

‘বনলতা এক্সপ্রেস’-এর সাফল্যের পর আবারও একসঙ্গে দেখা যেতে পারে শরিীফুল রাজ ও সাবিলা নূরকে। একটি নতুন চলচ্চিত্রে তারা জুটিবদ্ধ হয়েছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। যদিও প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অভিনয়শিল্পী বা অন্যান্য বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একই মন্তব্য শরিফুল রাজের,, ‘অনেক গল্প নিয়েই তো আলোচনা হয়, তবে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার আগে কিছু বলার সুযোগ নেই।’

নতুন লক্ষ্য

নাটকে দীর্ঘদিন সফল ক্যারিয়ার গড়ার পর এখন বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করতে চান সাবিলা নূর। আপাতত ছোট পর্দার কাজের চেয়ে চলচ্চিত্রেই মনোযোগ দিচ্ছেন তিনি। ইতোমধ্যে বেশ কয়েকটি নতুন সিনেমার প্রস্তাব পেয়েছেন। কয়েকটি গল্প শুনেছেন এবং একটি সিনেমার কাজ অনেক দূর এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই সেটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তার মতে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গল্প ও চরিত্র নির্বাচন। তাই তাড়াহুড়ো না করে ভেবেচিন্তেই নতুন সিনেমায় যুক্ত হওয়ার মনস্থির করেছেন তিনি।

নতুন কাজের আগে...

নতুন সিনেমার শুটিং শুরু করার আগে কিছুটা সময় মা-বাবা ও বড় বোনের সঙ্গে কাটাতে যুক্তরাষ্ট্রে আছেন সাবিলা নূর। এর ফাঁকে নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টারে দুই বাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে আয়োজিত বঙ্গ সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের এ আয়োজনে দেখানো হবে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। এরপর টেক্সাসে পরিবারের কাছে যাবেন সাবিলা। তিনি বললেন, ‘প্রতিটি বড় কাজ শেষ হওয়ার পর কিছুটা সময় ঘুরে বেড়ালে নতুন উদ্যম নিয়ে আবারও কাজে ফেরা যায়। তাই এ সফর আমার কাছে নতুন যাত্রার প্রস্তুতি।’

সাবিলা নূরবনলতা এক্সপ্রেসরকস্টার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি