Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হবিগঞ্জের বানিয়াচংয়ের শুটকী নদী

ভরসা তাদের একমাত্র ভেলা

  • সেতু নেই ৫৫ বছর
  • স্বেচ্ছাশ্রমে প্রতি বছর ভেলা তৈরি
  • ছয় হাজার কৃষকের দুর্ভোগ
  • চার মহল্লার ২৭ হাজার মানুষের পারাপার
বদরুল আলম, হবিগঞ্জ
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৩
শেয়ার করুন:
ভরসা তাদের একমাত্র ভেলা

ছবি: আগামীর সময়

লোকালয় থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শুটকী নদী। নদী পার হতে ভরসা বাঁশের ভেলা। জীবনের ঝুঁকি নিয়ে সেই ভেলায় চড়ে প্রতিদিন নদী পার হন কৃষক, রাখাল ও সাধারণ মানুষ। সঙ্গে থাকে ধান, সার-বীজ, কৃষি সরঞ্জাম, গবাদিপশুর খাবার। ধান কাটার মৌসুমে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। অতিরিক্ত বোঝায় ভেলা ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। তখন বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে ভাড়া করতে হয় নৌকা। এভাবেই ৫৫ বছর ধরে একটি সেতুর অপেক্ষায় দিন কাটছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়ার চার মহল্লার ২৭ হাজারের বেশি মানুষের। প্রতি বছর নিজেদের উদ্যোগে বাঁশের ভেলা তৈরি করলেও নদীর ওপর একটি সেতু আজও নির্মিত হয়নি।

জাতুকর্ণপাড়ার চারটি মহল্লা হলো চান্দের মহল্লা, মাইজের মহল্লা, দোয়াখানী ও মহব্বতখানী। এসব মহল্লায় ভোটার ২২ হাজার ৪২৪ জন। রয়েছে ছয় হাজারের বেশি কৃষক পরিবার। তাদের কৃষিজমি ছড়িয়ে আছে গুঙ্গিয়াজুড়ী, নাড়িমাড়ইল, জালালপুর, মাগরী, পাতিলচাপড়ি, আইলাকান্দি, তৈলকুমা, ধানকুড়া, মারখলা, পুকিরপাড়, রসুলপুর, মেঘনা, ইটাখোলা, গুণই ও বড়ইউড়িসহ অর্ধশতাধিক হাওরে। এসব হাওরে যেতে হলে শুটকী নদী পার হতে হয় কৃষকদের।

নদী পারাপারের জন্য প্রতি বছর শীতকালে চার মহল্লার বাসিন্দারা একটি বাঁশের ভেলা তৈরি করেন। সেটিই তাদের সারা বছরের ভরসা। ভেলা তৈরির কাজে প্রতিটি কৃষক পরিবারের একজন সদস্য অংশ নেন। দুদিন ধরে চলে এ কাজ। মূল কাঠামোর জন্য লাগে ২৫টি পাকা বাঁশ। ছিপ তৈরিতে ব্যবহার করা হয় আরও শতাধিক বাঁশ। মহল্লার বাড়ি বাড়ি ঘুরে এসব বাঁশ সংগ্রহ করেন স্বেচ্ছাসেবীরা। মহল্লার সমিতি থেকে ভেলা তৈরির খরচ দেওয়া হয়। এতে প্রতি বছর ব্যয় হয় কয়েক লাখ টাকা।

আরও পড়ুন

ফতুল্লায় ছুরি মেরে পুলিশ কনস্টেবলকে খুন

২৩ নভেম্বর ২০২৬

গত বৃহস্পতিবার আগামী এক বছরের জন্য নতুন ভেলা তৈরি করেন চার মহল্লার বাসিন্দারা। এ উপলক্ষে নদীর পাড়ে জড়ো হন হাজারো মানুষ। বয়োজ্যেষ্ঠদের নির্দেশনায় ভোর থেকে রাত পর্যন্ত কাজ করেন তরুণরা। ২৫টি সমান মাপের বাঁশ পাশাপাশি বিছিয়ে পাঁচ ইঞ্চি পরপর ছিপ দিয়ে বাঁধা হয়। ভেলার দুই পাশে লাগানো হয় দীর্ঘ পাটের রশি। দুদিক থেকে রশি টেনে ভেলাটি নদীর এপার-ওপার নেওয়া হয়। একবারে ১৫-২০ জন মানুষ মালামালসহ পার হতে পারেন।

কৃষক শাকিল আলী জানিয়েছেন, প্রতিটি কৃষক পরিবারের একজন সদস্য ভেলা তৈরির কাজে অংশ নেন। কোনো পরিবার অংশ না নিলে ৫০০ টাকা দিতে হয়। কাজ শেষে মহল্লার উদ্যোগে জিলাপি ও বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করা হয় সবাইকে।

এদিকে শুকনো মৌসুমে শুটকী নদীর পানি কমে এলেও কৃষকদের কাছে নদীটির গুরুত্ব বেড়ে যায়। বর্ষায় হাওর তলিয়ে গেলে নৌকায় চলাচল করা যায়। কিন্তু বোরো মৌসুমে হাওরের পানি শুকিয়ে গেলেও নদীর তলদেশে পানি থাকে। ফলে কৃষকদের প্রতিদিন অন্তত দুবার নদী পার হতে হয়।

সরেজমিনে দেখা গেছে, গবাদি পশু সাঁতরে নদী পার হচ্ছে। ভেলায় উঠছেন রাখালরা। তাদের সঙ্গে পার হচ্ছে বাইসাইকেল, কৃষি সরঞ্জাম, গরুর জন্য কাটা ঘাস, খড় ও মাছ। ভেলায় জায়গা না পেলে অন্যদের পাড়ে অপেক্ষা করতে হয়। ধান বা মালামালের পরিমাণ বেশি হলে ভেলা ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। তখন নৌকা ভাড়া করতে হয়।

কৃষক ইমান আলী বললেন, ‘মানুষ পারাপারে ভেলায় তেমন সমস্যা হয় না। কিন্তু ধান পার করতে গেলে ঝুঁকি থাকে। অনেক সময় ধানের বস্তাসহ ভেলা ডুবে যায়। এতে কৃষকের ক্ষতি হয়। নদীর ওপর একটি সেতু হলে দুর্ভোগ কমত।’

আরও পড়ুন

সোনারগাঁয়ে ট্রাকের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, চালক নিহত

২২ নভেম্বর ২০২৬


জালালপুর হাওরে তিন বিঘা জমিতে ধান চাষ করেছেন তজু মিয়া। তিনি বলেছেন, ‘ধান চাষে এমনিতেই লাভ কম। এর ওপর ভেলায় ধান পার করতে না পারলে বাড়তি ভাড়া দিয়ে নৌকা নিতে হয়। এতে উৎপাদন খরচ বেড়ে যায়।’

মহল্লার সরদার হাজি আবু জাফর জানিয়েছেন, স্বাধীনতার পর ৫৫ বছরে চার মহল্লার বাসিন্দারা ৫৫টি ভেলা তৈরি করেছেন। প্রতি বছর উৎসবের আমেজে ভেলা তৈরি হলেও এর পেছনে রয়েছে হাজারো কৃষকের দুর্ভোগ। সেতুর জন্য তারা অনেকবার জনপ্রতিনিধিদের কাছে গিয়েছেন; কিন্তু কাজ হয়নি। শুটকী নদীর জাতুকর্ণপাড়া অংশে সেতু নির্মাণ এখন তাদের প্রাণের দাবি।

স্থানীয় সংসদ সদস্য সাখাওয়াত হাসান জীবনও কৃষকদের দুর্ভোগের কথা জানেন। তিনি বললেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে। চার মহল্লার কৃষকদের দুর্ভোগ কমাতে শুটকী নদীর ওপরও সেতু নির্মাণ করা প্রয়োজন। এখানে বড় সেতু নির্মাণ করতে হবে, তাই বিষয়টি সময়সাপেক্ষ।’

হবিগঞ্জভেলাশুটকী নদী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’