দূর থেকে দেখলে নদী বা খালের দৃশ্য মনে হতে পারে। কিন্তু এটি সাতক্ষীরা পৌরসভার একটি আবাসিক এলাকা। দীর্ঘদিনের জলাবদ্ধতায় এখানকার সড়ক ও বাড়ির আঙিনা পানিতে তলিয়ে থাকায় বাসিন্দাদের যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে উঠেছে ভেলা। বাজার-সদাই, গবাদিপশুর খাবার সংগ্রহ, শিশুদের স্কুলে পৌঁছে দেওয়া থেকে শুরু করে দৈনন্দিন প্রায় সব কাজই করতে হচ্ছে ভেলায় চড়ে।টানা ১৮ দিনের বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। ঘরবাড়ি, রান্নাঘর, উঠান, রাস্তাঘাট ও নলকূপ পানির নিচে চলে যাওয়ায় দুর্বিষহ অবস্থ...