Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চার পরিবারকে সমাজচ্যুত করে বিএনপি নেতার মাইকিং

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৬:৫৭
চার পরিবারকে সমাজচ্যুত করে বিএনপি নেতার মাইকিং

গোবিন্দপুর ইউনিয়ন (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন— সংগৃহীত

কুমিল্লার লাকসামে চার পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগে গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাধারণ সম্পাদক পদসহ দলের সব সাংগঠনিক ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে।

আজ শুক্রবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল।

বহিষ্কারাদেশে বলা হয়, ইছাপুরা গ্রামের চারটি পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ গুরুতর অপরাধ। এতে দলের ভাবমূর্তি ও সাংগঠনিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এটি দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী। এ কারণে গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক পদসহ দলের সব সাংগঠনিক ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান, গত সোমবার সন্ধ্যায় আলমগীর হোসেনের নেতৃত্বে ইছাপুরা গ্রামের চারটি পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা দিয়ে এলাকায় মাইকিং করা হয়। এ সময় তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, লেনদেন এবং এলাকার দোকানপাটে চলাফেরা না করার নির্দেশনাসহ বিভিন্ন ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণার পর পরিবারগুলো সামাজিকভাবে মর্যাদাহানি ও হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি একঘরে হয়ে পড়ে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে গত বুধবার লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী দুই পক্ষকে থানায় ডেকে আনেন। পরে সমাজচ্যুত করার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট সালিশ-বৈঠককারীদের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

লোডশেডিংয়ের মধ্যে ঘরে ঢুকে তিনজনকে কোপাল দুর্বৃত্তরা

১৫ আগস্ট ২০২৬

এলাকাবাসী আরও জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় সর্দার-মাতব্বররা চার পরিবারকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত নেন। ইছাপুরা গ্রামের প্রয়াত আবদুর রহমানের ছেলে মমিন আলী ও একই গ্রামের প্রয়াত আবদুর রশিদের ছেলে আলমগীর হোসেনের মধ্যে প্রায় সাড়ে ৭ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও তা সমাধান হয়নি। একপর্যায়ে গত ১৯ জুন স্থানীয় সর্দার-মাতব্বররা উভয় পক্ষকে বিরোধপূর্ণ জায়গা-জমির সব কাগজপত্র সংগ্রহ করে জমা দিতে বলেন। বিরোধ মীমাংসায় চলতি মাসের ২০ আগস্ট আবার সালিশ-বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গত ২ জুলাই মমিন আলী বাদী হয়ে আলমগীর হোসেন, অহিদুর রহমান ও নেছার আহমেদের বিরুদ্ধে কুমিল্লার একটি আমলি আদালতে মামলা করেন। এরপর সালিশ-বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে আদালতে মামলা করার অভিযোগে গত সোমবার মাইকিং করে মমিন আলীসহ চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা দেওয়া হয়।

ভুক্তভোগী চার পরিবারের একজন মমিন আলী বলেছেন, ‘আমাদের সমাজচ্যুত করার ঘোষণা দিয়ে এলাকায় মাইকিং করায় আমরা বিব্রতবোধ করি এবং চরম বিপাকে পড়েছি। তারা ক্ষমতাশালী হওয়ায় সবাই তাদের কথা শোনে।

তার অভিযোগ, ‘বিএনপি নেতা আলমগীরসহ কতিপয় লোক পরিকল্পিতভাবে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মর্যাদাহানির লক্ষ্যে এমন অমানবিক ও দেশের প্রচলিত আইন পরিপন্থী ঘটনা ঘটিয়েছেন।’

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে চার পরিবারকে সমাজচ্যুত করার মূল হোতা গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। রাজনৈতিক পদ ব্যবহার করে তিনি তাদের সমাজচ্যুত করার পর এলাকায় মাইকিং করিয়েছেন বলে তারা দাবি করেন। পরে ইউএনও ও থানার ওসি ডাকার পর সমাজচ্যুত করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী শনিবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘মাইকিং করে চারটি পরিবারকে সমাজচ্যুত করার ঘটনাটি সম্পূর্ণভাবে দেশের প্রচলিত আইন পরিপন্থী। বিষয়টি আমার নজরে আসলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সংশ্লিষ্ট সর্দার-মাতব্বরদের থানায় এনে এসব বেআইনি কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।’

তিনি আরও বলেন, ‘একপর্যায়ে তারা ভুক্তভোগী পরিবারের কাছে ক্ষমা চেয়ে পুনরায় মাইকিংয়ের মাধ্যমে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করেন।’

বহিষ্কার বিএনপি নেতাকুমিল্লালাকসামচার পরিবারকে সমাজচ্যুত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!