আনিছুর রহমানের জীবন যেন এক রোমাঞ্চকর অভিযানের গল্প। ৩৩ বছর ইলিশের খোঁজে ছুটেছেন— কখনো পদ্মা-মেঘনার উত্তাল স্রোতে, কখনো বঙ্গোপসাগরের অস্থির ঢেউয়ে, কখনোবা প্রজননক্ষেত্র, অভয়াশ্রম আর বিচরণপথের অজানা জলরেখায়। তার কাছে ইলিশ শুধু একটি মাছ নয়; এক অনন্ত অনুসন্ধানের নাম।
ইলিশ যে আবার বাঙালির পাতে ফিরেছে, তার পেছনে আনিছুর রহমানের দীর্ঘ গবেষণারও রয়েছে উল্লেখযোগ্য অবদান। তার সঙ্গী ছিল ৪৮ ফুটের একটি কাঠের নৌকা, ছোট্ট একটি স্পিডবোট। বৈরী আবহাওয়া, উত্তাল নদী, হঠাৎ বদলে যাওয়া সাগরের মেজাজ— সবকিছুকেই সঙ্গ...