Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জীববৈচিত্র্য

হাঁসের প্রেস কনফারেন্স!

বিচিত্রা ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৫:১২
হাঁসের প্রেস কনফারেন্স!

সংগৃহীত ছবি

একটি হাঁস, একটি সবুজ মেক্সিকান জার্সি, আর প্রেসিডেন্টের সংবাদ সম্মেলন— শুনতে যেন কোনো কমেডি সিনেমার দৃশ্য! কিন্তু ঘটনাটি একেবারেই সত্যি। স্থানীয় সময় গত সোমবার সকালে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সংবাদ সম্মেলনে সবাইকে ছাপিয়ে সবচেয়ে বড় তারকা হয়ে উঠেছিল ‘মার্লিন’ নামের এক হাঁস! সেদিন ফুটবল জার্সি আর ফিফার টাই পরে টলতে টলতে সংবাদ সম্মেলনস্থলে ঢুকল মার্লিন।

প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের আগেই হাঁসটি সাংবাদিকদের সামনে নিজের আসন দখল করে নিল। আর মুহূর্তেই স্পটলাইট চলে গেল তার দিকে।

অবশ্য সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়নি মার্লিন। সেই দায়িত্ব পালন করেছেন তার মালিক কার্লা গোমেজ। রাস্তার পাশে পানি ও কোমলপানীয় বিক্রি করা এই নারী গর্বের সঙ্গে নিজের পরিবারকে পরিচয় করিয়ে দেন। তিনি জানিয়েছেন, তাদের পরিবার মেক্সিকোর লাখো শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করে।

তার পাশে বসেছিল দুই ছেলে— ২২ বছর বয়সী কার্লোস এবং ১৪ বছরের ক্রিস্টিয়ান। ক্রিস্টিয়ান জানায়, স্কুল শেষ হলেই সে মায়ের কাজে সাহায্য করে। আর তাদের ছোট ব্যবসার ‘বস’ হলো মার্লিন।

হাসতে হাসতে সে বলে, ‘মার্লিন সবসময় আমাদের পেছনে পেছনে ঘোরে। যেন সে দেখছে আমরা ঠিকমতো কাজ করছি কি না!’

পরিবারটি মার্লিনেরও বিশেষ যত্ন নেয়। তার খাবারের তালিকায় থাকে ছোট মাছ, ঝিঁঝি পোকা, আর সপ্তাহে এক দিন— রবিবার বিশেষ পুরস্কার হিসেবে একটি মাংসের টাকো।

গোমেজ জানিয়েছেন, বিশ্বকাপের সময় মার্লিনের জনপ্রিয়তা তাদের জীবনের সবচেয়ে আনন্দের ঘটনা। তবে শুধু মার্লিনই নয়, এর আগেও তাদের আরেক হাঁস ‘ব্রুনা’ স্থানীয় তারকায় পরিণত হয়েছিল। সে আবার টেনিস জুতা পরে ঘুরে বেড়াত!

গোমেজের বিশ্বাস, মানুষ তাদের ভালোবেসেছে, কারণ তারা একটি সংগ্রামী, পরিশ্রমী পরিবারের প্রতিচ্ছবি। ‘মানুষ দেখেছে, আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে জীবিকার জন্য লড়াই করি’— বলেছেন তিনি।

একপর্যায়ে প্রেসিডেন্ট শেইনবাউম নিজেও মার্লিনকে আদর করার চেষ্টা করেন এবং পরিবারের সঙ্গে ছবি তোলেন। তবে পরে অন্য বিষয়ে যাওয়ার জন্য তাকে সাংবাদিকদের প্রশ্ন থামিয়ে দিতে হয়।

মজার ঘটনাটি সামাজিক মাধ্যমে সাড়া ফেললেও, সমালোচনাও কম হয়নি। অনেকেই প্রশ্ন তুলেছেন, নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা যখন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায়, তখন একটি হাঁসকে সংবাদ সম্মেলনে আমন্ত্রণ দেওয়া কতটা যৌক্তিক।

অন্যদিকে বন্যপ্রাণী বিশেষজ্ঞরাও সতর্ক করেছেন। তাদের মতে, মার্লিনের জনপ্রিয়তা দেখে অনেকেই শখের বশে হাঁস বা অন্য প্রাণী কিনতে পারেন, যা পরে পরিত্যাগের ঝুঁকি বাড়ায়। তাদের ভাষায়, ‘প্রাণীদের ফ্যাশনের জন্য মালিক নয়, দায়িত্বশীল অভিভাবক দরকার।’

হাঁসসংবাদ সম্মেলনমার্লিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে