Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে মনিরুল হক চৌধুরীর জরুরি বৈঠক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০১:৫৬
কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে মনিরুল হক চৌধুরীর জরুরি বৈঠক

কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে মনিরুল হক চৌধুরীর জরুরি বৈঠক। ছবি: আগামীর সময়।

কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে রাত্রিকালীন জরুরি বৈঠক করেছেন মনিরুল হক চৌধুরী এমপি। বৃহস্পতিবার রাতে জেলা সার্কিট হাউজে অনুষ্ঠিত হয় এ বৈঠক।

এতে জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বজলুর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীসহ রাজনৈতিক নেতৃবৃন্দও বৈঠকে অংশ নেন।

বৈঠকে কুমিল্লার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদকের বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জননিরাপত্তা ও মাদকবিরোধী অভিযান আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করা হয়।

মনিরুল হক চৌধুরী এমপি বলেছেন, ‘মাদকের প্রতিবাদ করে স্কুলছাত্র গুলিবিদ্ধ হবে, এটা সীমা অতিক্রম করেছে। এ ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। গুলিবিদ্ধ ছেলেটার মা যখন আমাকে প্রশ্ন করল, আমার ছেলে কি আর স্কুলে যাবে না? স্কুল থেকে ফিরতে গিয়ে সে গুলিবিদ্ধ হলো, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমার কাছে তখন কোনো জবাব ছিল না। জনগণ আমাকে নির্বাচিত করেছে, তাদের কাছে আমাকে জবাবদিহি করতে হবে।’

তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালকের উদ্দেশে বলেছেন, ‘শহর মাদকে সয়লাব। আপনারা আরও তৎপর হোন।’

এমপি আরও বলেন, ‘এই শহরকে মাদকমুক্ত করতেই হবে। এর পেছনে যেই প্রভাবশালী থাকুক না কেন, আমি মাদকের সমূল উৎপাটন করতে চাই।’

উল্লেখ্য, কুমিল্লার কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন চলাকালে টিফিনের সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীদের ওপর গুলির ঘটনা ঘটে। এতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্তত সাতজন আহত হন। বৃহস্পতিবার দুপুরে নগরীর মাদকের হটস্পট হিসেবে পরিচিত ওই এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লাবৈঠকআইনশৃঙ্খলা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise