Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের জাহাজে ইরানের হামলা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০২:০৮
হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের জাহাজে ইরানের হামলা

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের জাহাজে ইরানের হামলা। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। এতে জাহাজের ব্রিজ ক্ষতিগ্রস্থ হলেও, ঘটেনি প্রাণহানি। যুক্তরাষ্ট্রের দুই উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

বৃহস্পতিবারের এ হামলার খবর প্রকাশের পরপরই বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা। শান্তি চুক্তির পর তেলের দামে যে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছিল, তা থেমে গেছে। সম্প্রতি স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

হামলার শিকার জাহাজটির নাম ‘এভার লাভলি’। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য তদারকি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় জাহাজটির নিয়ন্ত্রণকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিবেশগত ক্ষতিরও খবর পাওয়া যায়নি। ওমান উপকূলের কাছে জাহাজটি চলাচল করছিল। এর কয়েক ঘণ্টা আগেই ইরানের আধাসামরিক নৌবাহিনী হরমুজ প্রণালিতে অনুমোদনহীন নৌপথ ব্যবহার না করার বিষয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করেছিল।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলা নতুন স্বাক্ষরিত ৬০ দিনের কূটনৈতিক সমঝোতাকে সরাসরি ঝুঁকির মুখে ফেলেছে। চুক্তির শর্ত অনুযায়ী, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। এর বিনিময়ে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র।  পাশাপাশি ইরানের তেল রপ্তানির ওপর গুরুত্বপূর্ণ কিছু নিষেধাজ্ঞাও শিথিল করা হয়, যার ফলে দীর্ঘ কয়েক দশক পর মার্কিন ডলারে তেল বাণিজ্যের সুযোগ পায় দেশটি।

হরমুজপ্রণালিহামলাইরান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise