Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

মার্কিন চাপ থোড়াই কেয়ার

হরমুজে বছরে ৪০ বিলিয়ন ডলারের টার্গেট ইরানের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০২:৪৯
হরমুজে বছরে ৪০ বিলিয়ন ডলারের টার্গেট ইরানের

হরমুজে বছরে ৪০ বিলিয়ন ডলারের টার্গেট ইরানের। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নিরাপত্তা, নৌচলাচল সহায়তা এবং পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন সামুদ্রিক সেবার জন্য ফি আরোপ করে বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা করছে ইরান। দেশটি বলছে, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সংঘাতের পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের ব্যবস্থাপনা আগের কাঠামোয় আর ফিরবে না।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালির জন্য নতুন ফি-ভিত্তিক একটি কাঠামো প্রস্তাব করেছে ইরান। এই পরিকল্পনায় অংশগ্রহণকারী দেশগুলো নিরাপত্তা, উদ্ধার কার্যক্রম, নৌচলাচল সহায়তা এবং পরিবেশগত সেবার বিপরীতে আদায়কৃত অর্থ ভাগাভাগি করবে। এ থেকে বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার আয় হতে পারে বলে তেহরানের ধারণা।

প্রতিবেদন বলছে, নতুন এই পরিকল্পার পক্ষে সমর্থন আদায়ে পারস্য উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি চীনের সঙ্গেও আলোচনা করছে ইরান। এর আগে দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ওমান সফরে মন্তব্য করেন, ‘হরমুজ প্রণালির প্রশাসনিক ব্যবস্থাপনা আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না।’

আরও পড়ুন

আগের অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালি : গালিবাফ

২৩ জুন ২০২৬

ইরানের প্রস্তাবটি তুরস্কের দারদানেলেস প্রণালির ব্যবস্থাপনা থেকে অনুপ্রাণিত। সেখানে নৌচলাচল সহায়তা, পরিচ্ছন্নতা ও উদ্ধারসেবার জন্য নির্ধারিত ফি পরিশোধ করে জাহাজগুলো। তেহরানের ধারণা, আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে হরমুজ প্রণালিতেও একই ধরনের ব্যবস্থা কার্যকর করা সম্ভব।

তবে এই প্রস্তাবের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আন্তর্জাতিক নৌপথ ব্যবহার করার জন্য কোনো দেশ জাহাজের কাছ থেকে অর্থ আদায়ের অধিকার রাখে না। তিনি আরও বলেন, এ ধরনের শর্ত কোনো চুক্তির অংশ হিসেবে গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন

হরমুজে টোল নিতে পারবে না ইরান, রুবিওর হুঁশিয়ারি

২৪ জুন ২০২৬

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণ এবং টোল বা ফি ছাড়াই জাহাজ চলাচল নিশ্চিতের দায়িত্ব রয়েছে ইরানের ওপর। তবে একই সঙ্গে প্রণালিটির ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনায়ও যুক্ত করা হয়েছে তেহরানকে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সংঘাত শেষে জাহাজ চলাচল আবার বাড়তে শুরু করলেও এখনো সতর্ক অবস্থানে রয়েছে অনেক শিপিং কোম্পানি।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালিতে কোনো ধরনের ফি বা টোল ব্যবস্থা চালু করতে হলে প্রয়োজন হবে আন্তর্জাতিক সমর্থনের। একতরফাভাবে এমন ব্যবস্থা কার্যকর করতে পারবে না ইরান।

ইরানহরমুজ প্রণালিফি আদায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’